ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১৬:১৯:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা

জাতীয় সংসদে অর্থ বিল পাস হবে আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২৯ জুন ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে আজ অর্থ বিল পাস এবং ৩০ জুন মঙ্গলবার নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে ২০২০-২১ অর্থ বছরের বাজেট পাস হবে।

পাঁচ দিন মুলতবির পর আজ সকাল ১১টায় পুনরায় অধিবেশন বসছে। গত ২৩ জুন সংসদের বৈঠকে ২৯ জুন বেলা ১১টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করা হয়।

আজকের বৈঠকে ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনার শেষ দিন। শেষদিনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট আলোচনায় অংশ নেয়ার পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সমাপনি বক্তব্য দিবেন।

এরপর আগামী অর্থবছরের জন্য আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত নতুন আইনসহ কতিপয় বিদ্যমান আইন আরো যুগোপযোগি করে অর্থ বিল-২০২০ পাস করা হবে।

গত ১১ জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২০-২১ অর্থ বছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন।

-জেডসি