ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১৮:২৬:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক কোন দেশে কবে ঈদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনার্স করার সুযোগ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০২ পিএম, ২১ জুলাই ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে।

শুক্রবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চারটি বিষয়ে অনার্স করা যাবে। এগুলো হলো- এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স।

আগামী ২৭ জুলাই থেকে ভর্তিচ্ছুরা অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবে। ভর্তি কার্যক্রম চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। আর ২৫ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।

শুধু নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। বাকি তিনটি বিষয়ে যেকোনো শাখার শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।