জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হয়েছে বিকেলে
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪০ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। এতে উপস্থিত হয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অধিবেশনের শুরুতে স্পিকার প্রথমে সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন। এবার অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন; শহীদুজ্জামান সরকার, শামসুল হক টুকু, জুয়েল আরেং, কাজী ফিরোজ রশীদ, শিরীন আহমেদ।
স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন। সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন।
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ, সাবেক সংসদ সদস্য মো. আকুল হাসেম, কাজী রোজী, সৈয়দ মকবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
এছাড়া বিরোধী দলীয় প্রধান হুইপ মসিউর রহমান রাঙ্গার স্ত্রী রাকিবা নাসরিন, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পিতা মো. শরীফ উদ্দিনে মণ্ডল, সাবেক প্রধান হুইপ আসম ফিরোজের বড় ভাই এএফএম ফজলে রাব্বি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের চাচা মো. গোলাম কবির তালুকদার, সংসদ সদস্য আদিবা আনজুম মিতার পিতা আব্দুস সালেহ সালাম, কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, সুরকার বাপ্পী লাহিড়ী, সাংবাদিক পীর হাবিবুর রহমানসহ বিভিন্ন ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশ-বিদেশে যারা মারা গেছেন তাদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
সম্প্রতি শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী নৌযানের ধাক্কায় লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় হতাহত, চীনের গুয়াংজি অঞ্চলে বিমান দুর্ঘটনায় হতাহত এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের জন্য শোক প্রকাশ করা হয়।
শোক প্রস্তাব উত্থাপনের পর এক মিনিট নীরবতা পালন এবং মৃতদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।অধিবেশনের প্রথম দিনেই চাকরির শর্তাবলী সম্পর্কিত গণমাধ্যম কর্মী বিল উঠছে। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, সংসদে পাস ও পেশের জন্য সংসদ সচিবালয়ের আইন শাখায় ১৫টি বিল জমা পড়েছে। এর মধ্যে পাঁচটি বিল কমিটিতে পরীক্ষাধীন, ছয়টি পাসের অপেক্ষায় এবং চারটি উপস্থাপনের অপেক্ষায় রয়েছে।
এদিকে করোনা সংক্রমণের পর এবারই প্রথম গণমাধ্যমকর্মীদের সরাসরি সংসদ অধিবেশনে সংবাদ সংগ্রহের সুযোগ দেয়া হচ্ছে। এর আগে করোনাকালে দুই বছরে দুই-একটি অধিবেশনে এক বা দুইদিনের জন্য গণমাধ্যমকে সংসদ ভবনে প্রবেশের সুযোগ দেয়া হয়েছিলো। তবে তাদের সংসদ গ্যালারিতে প্রবেশের সুযোগ হয়নি। সংসদ ভবনের নির্ধারিত কক্ষে বসে সংবাদ সংগ্রহ করতে হয়েছে। এছাড়া গত দুই বছরের পুরো অধিবেশন সংসদ বাংলাদেশ টেলিভিশনের লাইভ সম্প্রচার করে।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর











