জানুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নির্বাচন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৫ পিএম, ৩ নভেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
আগামী জানুয়ারি মাসের শেষ দিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব মো. আলমগীর।
রবিবার (০৩ নভেম্বর) বিকালে নির্বাচন ভবনের নিজকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, আজ অনুষ্ঠিত কমিশন সভায় ঢাকার দুই সিটির ভোট জানুয়ারিতে একদিনে করার সিদ্ধান্ত হয়েছে। ১৫ নভেম্বরের পর তফসিল ঘোষণা করা হবে। দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হবে। তবে চট্টগ্রাম সিটির ভোটের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
আলমগীর হোসেন বলেন, বর্তমানে জেএসপি পরীক্ষা চলছে, এবং ডেসেম্বরে পিইসি ও বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা এবং ফেব্রুয়ারি ও পরে এসএসসি-এইচএসসি পরীক্ষা রয়েছে। এ বিষয়গুলো বিবেচনা করে জানুয়ারিতে ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরো বলেন, দুই সিটির নির্বাচন পুরোটাই ইভিএমে অনুষ্ঠিত হবে এবং বিদ্যমান ভোটার তালিকার ভিত্তিতে ভোট হবে। এ ক্ষেত্রে আগামী জানুয়ারিতে নতুন যে খসড়া ও চূড়ান্ত তালিকা হবে, সেখানে অন্তর্ভুক্তরা এই নির্বাচনে ভোট দিতে পারবে না।
এ বিষয়ে আইনি কোনও সমস্যা হবে না দাবি করে ইসি সচিব বলেন, জানুয়ারিতে যেহেতু খসড়া তালিকা হবে এবং চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই ভোট হবে, তাই আইনি কোনও সমস্যা সৃষ্টি হবে বলে আমরা মনে করি না।
একইসঙ্গে ঢাকার দুই সিটির নির্বাচন ইভিএমে নেওয়াকে চ্যালেঞ্জ মনে করছেন কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এটা অবশ্যই চ্যালেঞ্জ। তবে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে এবং সক্ষমতা আছে, তাতে ভালোভাবেই ইভিএমে ভোট করতে পারবো। এছাড়া ইভিএমের বিষয়ে কোনও পক্ষ থেকে আপত্তি এলে কমিশন সিদ্ধান্ত নেবে।
-জেডসি
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে











