জানুয়ারিতে ২৭২ নারী ও কন্যাশিশুকে নির্যাতন, ধর্ষণ ৭০
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
চলতি বছরের জানুয়ারিতে ১০৬ কন্যাশিশু নির্যাতন এবং ১৬৬ জন নারী নির্যাতনের শিকার হওয়ার ঘটনাসহ মোট ২৭২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ৭০ জন।
মঙ্গলবার ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ। সংস্থাটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
মহিলা পরিষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২২ সালের জানুয়ারিতে ২৭২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ৭০ জন। এদের মধ্যে ৩৯ জন কন্যাশিশু ধর্ষণের শিকার, ৬ জন কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার, ১ জন কন্যাশিশু ধর্ষণের পর হত্যা ও ২ জন ধর্ষণের কারণে আত্মহত্যার শিকার হয়েছে। এ ছাড়াও ৫ জন কন্যাশিশুসহ ১০ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, একজন কন্যাশিশুসহ ৩ জন শ্লীলতাহানির শিকার হয়েছে। ৩ জন কন্যাশিশুসহ ৫ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে।
এছাড়াও এসিডদগ্ধের শিকার হয়েছে ২ জন। ১২ জন কন্যাশিশুসহ ১৬ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। ৬ জন কন্যাশিশুসহ ১০ জন অপহরণের শিকার হয়েছে।
মহিলা পরিষদ জানায়, যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১৮ জন। এর মধ্যে ১ জন কন্যাশিশুসহ ১২ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে চার কন্যাশিশুসহ মোট ১৩ জন।
বিভিন্ন কারণে ৫ জন কন্যাশিশুসহ ৪৪ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ৬ জন কন্যাশিশুসহ ১৮ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে।
মহিলা পরিষদের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৬ জন কন্যাশিশুসহ ৪৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১ জন কন্যাশিশুসহ ৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ৪ কন্যাশিশুসহ সাইবার অপরাধের শিকার হয়েছে ৬ জন। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ৪টি।
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


