জাপান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ১৮ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
টানা ১৫ দিনের বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৫ এপ্রিল তিনি এ রাষ্ট্রীয় সফর শুরু করবেন। এ সময়ে জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন প্রধানমন্ত্রী।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৫ এপ্রিল জাপানের উদ্দেশে ঢাকা ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। ২৮ এপ্রিল পর্যন্ত তিনি দেশটিতে অবস্থান করবেন। এরপর জাপান থেকে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন প্রধানমন্ত্রী। ৪ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রে নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যে কর্মসূচি শেষ করে ৮ মে তিনি দেশের উদ্দেশে রওনা করবেন।
এর আগে গত বছরের নভেম্বরে জাপান সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। চূড়ান্ত প্রস্তুতি থাকার পরও হঠাৎ করে সে সফর স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে সে দেশে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়া এবং দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কথা বলা হয়।
ঢাকায় তিন বছর দায়িত্ব পালনকারী জাপানের তৎকালীন রাষ্ট্রদূত ইতো নাওকি তখন বাংলাদেশের জাতীয় নির্বাচন, বিশেষ করে রাতে ভোট বাক্স ভরা হয় বলে শুনেছেন- এমন বিস্ফোরক মন্তব্য করেন, যা সরকারকে চরম অস্বস্তিতে ফেলেছে। জাপানের রাষ্ট্রদূতের ওই মন্তব্য নিয়ে দেশের রাজনীতি ও কূটনৈতিক অঙ্গনে চলা আলোচনার মধ্যেই প্রধানমন্ত্রীর জাপান সফর বাতিল হয়।
প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তখন বলেছিলেন, ঢাকা অনেক দিন ধরে জাপানের রাজনীতি এবং কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। সম্প্রতি জাপানে তিন মন্ত্রীর পদত্যাগ, সরকারের টালমাটাল অবস্থা এবং জাপানে মহামারি করোনার প্রকোপ আচমকা বেড়ে যাওয়ার কারণে কোয়ারেন্টিন বিধিমালায় কড়াকড়ি আরোপের পরিপ্রেক্ষিতে সরকারপ্রধানের সফরটি বাংলাদেশের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে।
সফরের পাঁচ দিন আগে বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে, তা জাপানকে জানানো হয়েছে কি না? জানানো হলে জাপান কী জবাব দিয়েছে? সম্পূরক এমন প্রশ্নের তখন জবাব দেননি মন্ত্রী।
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস











