জাপানে তাণ্ডব চালিয়ে দ. কোরিয়ার পথে টাইফুন ‘হাইশেন’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২০ এএম, ৭ সেপ্টেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের মধ্যে জাপানে ব্যাপক তাণ্ডব চালিয়েছে টাইফুন ‘হাইশেন’। এতে ব্যাপক ক্ষতি হয় দেশটির। ‘হাইশেনের’ আঘাতে জাপানে চার লাখ ৩০ হাজারের বেশি ঘরবাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। অবশ্য আশঙ্কার চেয়ে কম ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
জানা গেছে, জাপানের দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালানোর পর দক্ষিণ কোরিয়ার দিকে ধেয়ে যাচ্ছে টাইফুন ‘হাইশেন’। দক্ষিণ কোরিয়ার আবহাওয়া সংস্থার বরাত দিয়ে বিবিসি জানায়, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বুসানের দিকে এগোচ্ছে টাইফুনটি। ইতোমধ্যে টাইফুনের কারণে ১০টি বিমানবন্দরের তিন শতাধিক ফ্লাইট বাতিল করেছে দক্ষিণ কোরিয়া।
এদিকে জাপানিজ ব্রডকাস্টার এনএইচকে জানায়, ৩০ জনের মতো মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে একটি আশ্রয়কেন্দ্রের জানালার কাঁচের আঘাতে চারজন আহত হয়েছেন।
টাইফুনের সম্ভাব্য গতিপথের এলাকা থেকে ৮০ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে জাপান সরকার। বন্ধ করে দেওয়া হয় কলকারখানা।
কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘মাইসাক’ গত সপ্তাহে কোরিয়া উপদ্বীপ ও জাপানে আঘাত হানার পর টাইফুন ‘হাইশেন’ আঘাত হানলো।
এদিকে টাইফুন ‘হাইশেনের’ কারণে টাইফুন ‘মাইসাকের’ সময় ডুবে যাওয়া কার্গো জাহাজ উদ্ধার অভিযান বন্ধ করতে বাধ্য হয়েছে জাপানের কোস্টগার্ড।
গত বুধবার ৪৩ জন নাবিক ও ৬০০০ গরু নিয়ে ‘গালফ লাইভস্টোক-১’ নামের ওই কার্গো জাহাজটি নিখোঁজ হয়। এখন পর্যন্ত তিন নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











