ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৯:৫৮:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

জাপানে হিজড়াদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:০৮ পিএম, ৫ জুলাই ২০১৮ বৃহস্পতিবার

জাপান বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণের সুযোগ পেতে যাচ্ছে হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষরা। একটি নারী বিশ্ববিদ্যালয়ে আগামী ২০২০ সাল থেকে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের ভর্তির সুযোগ দিতে যাচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।



টোকিওর ওকানোমিজু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, তারা যেসকল শিক্ষার্থীর জন্ম লিঙ্গ পুরুষ কিন্তু তাদের স্ত্রী লিঙ্গ হিসেবে চিহ্নিত করা হয়, তাদের বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির সুযোগ দিবে।



শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, টোকিওর ওকানোমিজু বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত অভূতপূর্ব এবং প্রশংসা যোগ্য। তবে এই ঘটনা দেশটিতে প্রথম কিনা- তা তিনি নিশ্চিত করতে পারেননি।



তিনি বলেন, আশা করি হিজড়া সম্প্রদায়ের প্রয়োজনীয়তাগুলোর কথা উপলব্ধি করে বিশ্ববিদ্যালয়গুলো এ ব্যাপারে পদক্ষেপ নিবে এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ই এই ধরনের সিদ্ধান্ত নিবে।



বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়, ২০২০ সালের শিক্ষা বর্ষ থেকে এই কার্যক্রম শুরু হবে।



নারীদের উচ্চশিক্ষার জন্য ১৮৭৫ সালে স্থাপিত ওকানোমিজু বিশ্ববিদ্যালয়টি জাপানের প্রথম কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেখানে হিজড়া বা তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। বাসস।