জাপার অঙ্গ সংগঠন যুব মহিলা পার্টির আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫১ এএম, ২৯ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
জাতীয় পার্টির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় যুব মহিলা পার্টির আত্মপ্রকাশ ঘটেছে। জাপা চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বৃহস্পতিবার এক সাংগঠনিক আদেশে নতুন এই সংগঠনের অনুমোদন দেন।
নাজনীন সুলতানাকে আহ্বায়ক, কানিজ আফরোজা রসুলকে যুগ্ম আহ্বায়ক, সৈয়দা জাকিয়া আফরোজ হিয়াকে সদস্য সচিব ও আফসানা ইয়াসমিন শান্তনুকে যুগ্ম সদস্য সচিব করে যুব মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে তাছলিমা আক্তার, রীনা আক্তার তুলি, সীমানা আফরোজ পুতুল, ফারহানা তিসা, তাহসিন রুবাইয়াত,পালকী রেজা, রাবেয়া আক্তার মলি, অ্যাড. সোনিয়া আক্তার, তাসলিমা রহমান জুঁই, আঁখি বেগম, রিক্তা আক্তারকে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আগামী ২১ দিনের মধ্যে কমিটিকে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা কেন্দ্রীয় দপ্তরে জমা প্রদান এবং আগামী ৪ মাসের মধ্যে জেলা-উপজেলা পর্যায়ে জাতীয় যুব মহিলা পার্টি গঠন করে কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত করার শর্তে নতুন এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
জাতীয় পার্টির গঠনতন্ত্রের ১২(৩) ও ৩২ (৯) ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ


