ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৫:৪৬:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার অবনতি; আইসিইউতে ভর্তি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৮ পিএম, ১৭ জুন ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতি করোনাভাইরাস থেকে সেরে উঠলেও নিউমোনিয়ার জটিলতা থেকে এখনো নিরাপদ পর্যায়ে আসেননি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।এছাড়া, কিডনি ফেইলিউর (অচল) থাকায় আগে থেকেই তার ফুসফুসে কিছু সমস্যা ছিল।শারীরিক অবস্থা ক্রিটিক্যাল পর্যায়ে থাকার কারণে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ জুন) গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল এবং কোভিড-১৯ কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার এ কথা জানিয়েছেন।

জাফরুল্লাহর শারীরিক জটিলতা নিয়ে ডা. মুহিব বলেন, স্ট্রোক হলে অনেক সময় মানুষ প্যারালাইজড হয়ে যায়। তাৎক্ষণিক স্ট্রোকের জটিলতা কেটে গেলেও প্যারালাইসিস কবে সারবে না সারবে, সেটা বলা কঠিন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর ক্ষেত্রেও তাই হয়েছে। তার করোনা সেরে গেছে। কিন্তু করোনা তার নিউমোনিয়ার জটিলতা তৈরি করে গেছে। তাছাড়া কিডনি ফেইলিউর (অচল) থাকায় আগে থেকেই তার ফুসফুসে কিছু সমস্যা ছিল। সবকিছু মিলিয়ে জাফরুল্লাহর অবস্থাটা এখন একটু জটিল।

ডা. জাফরুল্লাহ চৌধুরী তার স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেন।

গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হন। ১৩ জুন সকালে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটে পরীক্ষা করে তার করোনা নেগেটিভ আসে। এরপর গত সোমবার পিসিআর ল্যাবের পরীক্ষায়ও তার করোনা নেগেটিভ আসে।

ডা. মুহিব আরও বলেন, ‘তার (জাফরুল্লাহ চৌধুরী) শারীরিক অবস্থা আগে যে অবস্থায় ছিল, এখন পর্যন্ত অ্যাডভান্সড হয়নি। আগে তো তার কোভিড পজেটিভ ছিল, সেটা নেগেটিভ হয়েছে। উনার নিউমোনিয়া যেটা, এখন উনার সমস্যা যেটা, সেটা এখনও খুব একটা ভালোর দিকে যায়নি। তিনি এখনও আন্ডারট্রিটমেন্টে (চিকিৎসাধীন) আছেন। যদিও তিনি কনশাস (চেতন)। কোনো অক্সিজেন লাগছে না। উনি নিজে নিজেই বাথরুমে যাচ্ছেন। নড়াচড়া করছেন। উনার ফুসফুসে যে নিউমোনিয়া, সেটা থেকে এখনও উনি নিরাপদ পর্যায়ে আসেননি। এখনও ক্রিটিক্যাল পর্যায়ে আছেন। উনি আইসিইউতে ভর্তি আছেন।’

মানুষের দোয়া আর নিজের মনোবলের কারণে ডা. জাফরুল্লাহ বেঁচে আছেন বলেও মন্তব্য করেন মুহিব উল্লাহ খোন্দকার।

-জেডসি