জাবিতে আবার উপাচার্যবিরোধী বিক্ষোভ
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
ছবি: ইউএনবি
শিক্ষার্থী লাঞ্ছনা এবং উন্নয়ন প্রকল্পের অর্থ কেলেঙ্কারির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আবারও বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনকারীরা।
সোমবার দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে মিছিলটি শুরু হয়ে কয়েকটি সড়ক ঘুরে নতুন প্রশাসনিক ভবনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
রবিবার পুরাতন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভার আগে উপাচার্য আন্দোলনকারীদের লাঞ্ছিত করেন বলে সমাবেশে অভিযোগ করেন বক্তারা। তারা বিশ্ববিদ্যালয়ের অচলায়তন কাটাতে উপাচার্যকে অবিলম্বে অপসারণের দাবি জানান।
সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের দপ্তর সম্পাদক আতাউল হক চৌধুরী আফ্রিদি বলেন, ‘জনগণের অর্থ লোপাট ও শিক্ষার্থীদের লাঞ্ছিত করার পরে কেউ উপাচার্য পদে বহাল থাকতে পারেন না। ফারজানা ইসলামকে অপসারণ করা হোক, এ দাবি এখন সবার। নির্লিপ্ততা ভেঙে ফারজানা ইসলামকে অপসারণের জন্য রাষ্ট্রকে দ্রুত উদ্যোগী হতে হবে। তাকে অপসারণের লক্ষ্যে আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।’
জাবি ছাত্র ফ্রন্টের (মার্কসবাদী) সভাপতি মাহাথির মুহাম্মদ বলেন, ‘গতকাল (রবিবার) একাডেমিক কাউন্সিলের মতো পবিত্র সভায় ফারজানা ইসলামের মতো কলঙ্কিত কেউ যেন প্রবেশ করতে না পারে সে জন্য আমরা পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছিলাম। কিন্তু উপাচার্য ও তার সমর্থক শিক্ষকরা আমাদের পদদলিত করে সভায় অংশ নেন। এ উপাচার্যের অপসারণে রাষ্ট্রের নির্লিপ্ততা বিশ্ববিদ্যালয়কে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।’
সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার সভাপতি আরমানুল ইসলাম খান বলেন, ‘উপাচার্য আমাদের আন্দোলনকে ছাত্রলীগ ও শিক্ষকদের একটি অংশ দিয়ে দমনের চেষ্টা করেছেন। গতকাল (রবিবার) আমাদের জোরপূর্বক পদদলিত করে অহমিকা দেখিয়ে একাডেমিক কাউন্সিলের সভায় গিয়েছেন। এ জন্য তাকে ধিক্কার জানাই। এ উপাচার্যকে অবিলম্বে অপসারণ করতে হবে।’
জাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সদস্য সচিব আবু সাঈদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্র ফ্রন্টের সদস্য সম্পদ অয়ন মারান্ডি ও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সহ-সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







