ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৩:৫৫:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

জাবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ জুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩১ পিএম, ২৫ মে ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ জুন শুরু হয়ে ২২ জুন শেষ হবে। এ বছর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু হাসান বলেন বলেন, ১৬ জুন শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় ১৮ জুন রবিবার থেকে পরীক্ষা শুরু হবে। তবে পূর্বনির্ধারিত সময়ের মধ্যেই আমরা এবারের ভর্তি পরীক্ষা শেষ করতে চাই।

ইউনিটভিত্তিক পরীক্ষার সময়সূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আবেদন প্রক্রিয়া এখনো চলমান। ৩১ মে আবেদন প্রক্রিয়া শেষ হলে আগামী ২ জুন আমরা আবার মিটিংয়ে বসব। মোট আবেদনের ওপর ভিত্তি করে চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।

এ ছাড়াও ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।