জাবির ১৭ শিক্ষার্থী বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৬ এএম, ৩১ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদক সেবন, যৌন নিপীড়ন, অশ্লীলতা ও শারীরিক লাঞ্ছনার ঘটনায় জড়িত থাকায় ১৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩০৪তম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয় এবং মঙ্গলবার এ সংক্রান্ত একটি দাপ্তরিক আদেশ দেয়া হয়েছে।
অফিস আদেশ থেকে জানা যায় যে, মাইক্রোবায়োলজি বিভাগের ৪৫তম ব্যাচের এক ছাত্রীর আনা অশ্লীলতা ও নিপীড়নের অভিযোগে বিভাগের একই ব্যাচের ১১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও অর্থদণ্ড দেয়া হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- মো. নাঈম-ই-আক্তার, ইজাজ আহমেদ, মো. মেহেদী হাসান ও মো. ইকবাল হোসেন। তাদেরকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই ঘটনায় মাইক্রোবায়োলজি বিভাগের তৃতীয় বর্ষের ৪৫ ব্যাচের মো. সজিব হোসাইন, মো. আল-আমিন শৈশব, মো. আবু নাঈম ও জি এম তারিকুল ইসলামকে ছয় মাসের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শাহরিয়ার খানকে ৩ মাসের জন্য বহিষ্কার ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং নাহিদুল ইসলাম ও ওমর ফারুককে বিনা অর্থদণ্ডে ৩ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। শাস্তিকালীন মেয়াদে এসব শিক্ষার্থী ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাছাড়া এ ঘটনায় আরও ৩ জনকে সতর্ক করা হয়েছে।
৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এক ছাত্রী ও দুই ছাত্রকে শারীরিকভাবে লাঞ্ছিত করার দায়ে নাট্যতত্ত্ব বিভাগের রিজওয়ান রাশেদ সোয়ান, প্রত্নতত্ত্ব বিভাগের কেএম মাহিদ হাসান, মার্কেটিং বিভাগের আহসানুজ্জামান শাওনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এরা সবাই ৪৭ ব্যাচের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলে ৩৩৫ নম্বর কক্ষে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে সিএসই বিভাগের ৪২তম ব্যাচের মো. সাজ্জাদ হোসেন ওরফে সায়েম এবং বাংলা বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী মো. মইন উদ্দিন জনিকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় সতর্ক করা হয়েছে আরও ৮ জনকে।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের এক ছাত্রীর আনা যৌন নিপীড়নের অভিযোগে ওই বিভাগের ৪৩ ব্যাচের আজগর হোসেন রাব্বিকে ৩ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় সতর্ক করা হয়েছে আরও ২ জনকে।
এছাড়া নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৫ ব্যাচের এক ছাত্রীকে নিপীড়নের অভিযোগের বিষয়ে অভিযোগ কমিটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে একই বিভাগের ৪৩ ব্যাচের আজগর হোসেন রাব্বিকে ৩ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
-জেডসি
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের







