জামালপুরে দৃষ্টিহীন নারীর ভাতা আত্মসাত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ৬ জুলাই ২০১৯ শনিবার
জামালপুরের দেওয়ানগঞ্জে প্রতিবন্ধী এক নারীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেওয়ানগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে স্থানীয় একজন ইউপি সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।
দৃষ্টিপ্রতিবন্ধী ওই নারীর নাম রাজিয়া খাতুন (৬৫)। তিনি উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সবুজপাড়া গ্রামের মৃত তহর আলীর স্ত্রী। যার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে, তার নাম সাহার আলী। তিনি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য সাহার আলী বলেন, আমিই ওই নারীকে ভাতার কার্ডটি করে দিয়েছিলাম। ব্যাংকেও টাকা তুলতে নিয়ে গেছিলাম। তবে ওই নারীর কার্ড ব্যাংকে ছিল না। তাই টাকাও পায় নাই। পরে তাকে কার্ড দিতে চেয়েছি। ব্যক্তিগতভাবে এক হাজার টাকাও দিয়েছি। আমার বিরুদ্ধে কিছু লোক চক্রান্ত করে মিথ্যা অভিযোগ দিয়েছে।’
জানা গেছে, এক যুগ আগে রাজিয়া খাতুনের স্বামী তহর আলী মারা যান। বিধবা ওই নারী বর্তমানে অত্যন্ত অসহায় অবস্থায় আছেন। নানা রোগশোকে ধীরে ধীরে তার দুই চোখের আলো নিভে গেছে। রাজিয়ার দুই ছেলেও হতদরিদ্র। তারা ভ্যান চালিয়ে সংসার চালান। মায়ের নামে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড করার জন্য তারা স্থানীয় ইউপি সদস্য সাহার আলীর কাছে যান। ২০১৭-১৮ অর্থবছরে রাজিয়ার নামে একটি ভাতার কার্ড হয়। কিন্তু তারা বিষয়টি জানতে পারেননি। কার্ডের টাকা কোথায় যায়, তারা জানেন না। ইউপি সদস্যকে জিজ্ঞেস করলে তিনি তাদের সব সময় বলেন, কার্ড হয়নি।
রাজিয়া খাতুনের ছেলে মো. আজিবর বলেন, আমরা সবাই অশিক্ষিত। দেড় বছর আগে হঠাৎ ইউপি সদস্য সাহার আলী তার এক বোনকে বাড়িতে পাঠান আমার মাকে ব্যাংকে নিয়ে যাওয়ার জন্য। মাকে ব্যাংকে নিয়ে যান। ব্যাংকে নিয়ে কিছুক্ষণ রাখেন।
তিনি বলেন, পরে ব্যাংক ভবনের নিচে নেমে মাকে বলেন, কার্ড আসেনি। ব্যাংকে আপনার নাম নেই। তখন ওই ইউপি সদস্য আমার মায়ের হাতে ১ হাজার টাকা তুলে দেন।
আজিবর পরে খোঁজ নিয়ে জানতে পারেন, ব্যাংকে তার মায়ের নামে ৭ হাজার ৫০০ টাকা এসেছিল। রাজিয়া খাতুন নামের একটি হিসাব বইও রয়েছে। কিন্তু তার মা ভাতার কোনো টাকা পাননি। এতে আজিবরের ধারণা হয়, ইউপি সদস্য সাহার আলী হয়তো টাকাগুলো আত্মসাৎ করে আসছেন। এ অবস্থায় তিনি গত সপ্তাহে দেওয়ানগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দেন।
এ প্রসঙ্গে দেওয়ানগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠ কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী রাজিয়া খাতুনের প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



