ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৬:১৬:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

জামিন পেলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ৫ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার

দুই মামলায় জামিন পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় জামিন পান তিনি।

আজ মঙ্গলবার পুরান ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামানের আদালতে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এ দুই মামলায় গত বৃহস্পতিবার খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। একই সঙ্গে মামলা দুইটি আত্মপক্ষ শুনানি থেকে অরফানেজ মামলা যুক্তিতর্ক শুনানির জন্য এবং চ্যারিটেবল মামলায় সাফাইয়ের জন্য দিন ধার্য করে দেন আদালত।

এরও আগে গত ১৯ ও ২৬ অক্টোবর এবং ২, ৯, ১৬ ও ২৩ নভেম্বর অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় এবং চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৬ সালের ১ ডিসেম্বর খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনে আদালতে বক্তব্য দেন। তবে তার বক্তব্য শেষ হয়নি।

মামলা দুইটিতে খালেদা জিয়ার বিরুদ্ধে তৃতীয় দফায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়।