জারাকে কটূক্তি : যা বললেন রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্ক সফরে গিয়ে বিমানবন্দরে ডিম নিক্ষেপের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকেও গালমন্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগের উচ্ছৃংখল সমর্থকরা গতরাতে এ ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনা রাজনৈতিক অঙ্গনে উত্তাপ সৃষ্টি করেছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কর্মসূচি দিয়েছে এনসিপি।
নিউইয়র্কের এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে লিখেছেন- প্রধান উপদেষ্টার সফরসঙ্গী! কিন্তু রাজনীতিকরা কেন নিরাপত্তা পেলো না? কেন স্বার্থপরের মত তিনি ও তার সরকারি কর্মকর্তারা নিরাপত্তা নিয়ে বের হয়ে গেলেন?
এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ করে অপদস্ত করা হয়েছে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনীম জারাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে!
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তুইতোকারি করা হয়েছে! উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে কৌশলে সেভ করেছে! বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা কি সংঘর্ষ এড়াতে দূরে অবস্থান করছিলেন?
রাশেদ আরও লেখেন, ৩ টা দলের প্রতিনিধিদের সরকার আমন্ত্রণ করলো, আর চলে গেলেন। আপনারা বাকি দলগুলোকে দল মনে করেন না? সারাদিন মুখে ইনক্লুসিভ সমাজব্যবস্থার কথা বলে আপনারাই ডিসক্রিমিনেশন তৈরি করেন! এটা স্বার্থপর মার্কা রাজনীতি! তাই প্রধান উপদেষ্টাসহ সরকারি কর্মকর্তা, প্রতিটা দল ও তাদের প্রতিনিধিরা 'ইয়া নাফসি' করতে করতে বিদায় নিয়েছে! সবাই সবার স্বার্থ দেখেছে। ক্ষমতার স্বার্থে আওয়ামীলীগ ও তাদের দোসরদের ন্যূনতম স্পেস দেওয়ার পরিণতি সকলকে এভাবেই ভোগ করতে হবে। ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার আওয়ামীলীগ ও তার দোসরদের নির্মূল নয় বরং পুনর্বাসন করেছে। এর খেসারত শিগগিরই দিতে হবে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব মহলকে! আওয়ামী লীগ কতোটা হিংস্র, এটা আপনাদের কল্পনার বাইরে!
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



