জার্মানিতে করোনায় একদিনে রেকর্ড আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তির দিকে। সবশেষ চব্বিশ ঘণ্টায় ৬ হাজার ৬৩৮ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে জার্মানিতে, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর একদিনে এত বেশি আক্রান্ত দেখেনি দেশটি।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কঠিন বিধিনিষেধ আরোপে জার্মানির ১৬টি ফেডারেল অঙ্গরাজ্যের নেতৃবৃন্দের সঙ্গে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের মতৈক্য হওয়ার কয়েক ঘণ্টা পরই দেশটিতে নতুন সংক্রমণের এই উল্লম্ফনের খবর এল।
জার্মানির রোগ নিয়ন্ত্রণ সংস্থা রবার্ট কোচ ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, একদিনের হিসেবে এর আগে দেশটিতে রেকর্ড শনাক্ত হয়েছিল ২৮ মার্চ, ৬ হাজার ২৯৪ জন।
কভিড-১৯ এর নতুন সংক্রমণ নিয়ন্ত্রণে জার্মান চ্যান্সেলর নির্দিষ্ট সংখ্যকের বেশি মানুষজনকে কোথাও সমবেত না হতে আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে জনাকীর্ণ এলাকায় বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে বলেছেন।
গৃহীত নতুন পদক্ষেপ অনুযায়ী, কোনো এলাকায় প্রতি ১ লাখ জনসাধারণের মধ্যে ৩৫ জনের বেশি করোনায় আক্রান্ত হলে সেখানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে।
মের্কেল বলেন, “আমরা দেখছি যে, সংক্রমণ হার কিভাবে বাড়ছে। কোনো কোনো অঞ্চলে আমরা খুব বেশি সংখ্যক সংক্রমণ দেখছি। কাজেই আমাদের অবশ্যই অনিয়ন্ত্রিত বা দ্রুত গতির এই সংক্রমণ রুখতে হবে।”
জার্মানিতে নতুন নিয়মানুযায়ী, জনসমাগমস্থলে সর্বোচ্চ ২৫ জন হতে পারবে। আর ব্যক্তি মালিকানাধীন স্থানে সমবেত হতে পারবেন সর্বোচ্চ ১৫ জন।
তিন লাখ ৪০ হাজারের বেশি করোনায় আক্রান্ত নিয়ে এই ভাইরাসে সংক্রমণের বৈশ্বিক তালিকায় কুড়িতম। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ৭৭১ জনের।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











