জিডিপিতে নারীর কাজের অবদান মূল্যায়নের নির্দেশ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
নারীরা সংসারের জন্য যে কাজ করেন তার আর্থিক মূল্য বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এর আগে প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ১১টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন নারীদের অবদান আন্ডার রিপোর্টেড। আমাদের বাস্তব জিডিপি আমরা যা দেখাচ্ছি তার চেয়ে অনেক বেশি। আমাদের অর্ধেক নারী শক্তি তাদের অবদানের পরিমাপ আসে না। মায়ের স্নেহ তো আমরা পরিমাপ করতে পারব না। মায়ের রান্না, কাপড় ধোয়া, পানি ভরাট করা- এগুলো মূল্যায়ন করা সম্ভব। এগুলো মূল্যায়ন করার জন্য প্রধানমন্ত্রীর আগ্রহ খুব বেশি।
আমরা তার সঙ্গে শতভাগ একমত। আমরা চাচ্ছি আগামী বাজেটে এটা দিতে। এই বাজেটে নয়। আমরা নারীদের কাজের একটি মূল্যায়ন দেয়ার চেষ্টা করবো, জিডিপিতে তাদের অবদান দেখানোর চেষ্টা করবো। এটা এমন এক চাকরি যার কোনো বদান্যতা নেই। বিশ্রাম নেই। ছুটি নেই। বেতন নেই। পেনশন নেই’, বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশে দারিদ্র্যের হার কমেছে। আমরা হাউজ হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে হাতে পেয়ে গেছি। প্রধানমন্ত্রী এটা দেখেছেন। আগামীকাল আমরা তথ্য প্রকাশ করব। প্রধানমন্ত্রী এটা দেখে খুশি হয়েছেন। আমরা দেখেও খুশ হয়েছি। করোনাভাইরাসের পরে এই রকম অর্থনৈতিক চাপের মধ্যেও যে আমরা এরকম করতে পেরেছি সেটা খুবই স্বস্তিদায়ক।’
এম এ মান্নান বলেন, এই মার্চ মাসে আমাদের রেমিটেন্স বেড়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, এর পরে কিন্তু রেমিট্যান্স কম আসবে। মানুষ ধার করে মা-বাবার জন্য টাকা পাঠিয়েছে ঈদের আগে। সামনে একুট কমবে। আবার কোরবানি ঈদের আগে বাড়বে। এই মাসে বেশি টাকা আসছে সেটা ভালো। তবে সামনের মাসে কম টাকা আসবে, সেটা মনে রাখতে হবে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন বঙ্গোপসাগরে আমাদের অনেক সম্ভাবনা আছে। এগুলোকে আমাদের কীভাবে আরও কাজে লাগানো যায়।
এম এ মান্নান বলেন, হাওরে স্লুইস গেইট বসানো হয়। আমরা দেখেছি স্লুইস গেইট ফাংশন করে না। এটা ডিসফাংশনাল। আজকে স্লুইস গেইটের একটি প্রকল্প এসেছে। এটা নিয়ে প্রধানমন্ত্রী বিরক্তি প্রকাশ করলেন। আশঙ্কা প্রকাশ করলেন। এটা স্থাপন করা হয় আবার মেরামত করা হয়। অনেক টাকা খরচ হয়, সেভাবে কাজ হয় না। আস্তে আস্তে এই স্লুইস গেইট থেকে বের হয়ে আসতে হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন হাওর এলাকায় কোনো সড়ক নির্মাণ করা হবে না। বন্যার সময় সমস্যা হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি যেসব জায়গায় বেশি চাপ হয়, সেসব জায়গায় সড়ক না বানিয়ে কালভার্ট করতে হবে। বাস্তবিকভাবে যে সব জায়গায় ভেঙে গেছে, সেখানে নির্মাণ মাটি দিয়ে হবে না, সেখানে কালভার্ট বানানো হবে। এটা আগেও নির্দেশনা ছিল, আজকেও প্রধানমন্ত্রী বলেছেন। এছাড়া অনাথ শিশুদের বিদ্যাশিক্ষা দেয়ার সুযোগ দিতে বলেছেন তিনি।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ১৩ হাজার ৬৫৫ কোটি ৯৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১১টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ১২৯ কোটি ৮৭ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন ১০ হাজার ৫২৬ কোটি ১১ লাখ টাকা।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











