জিম্মি নারী অ্যাটেনডেন্ট, ফ্লাইটের জরুরি অবতরণ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:১৯ এএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
নারী অ্যাটেনডেন্টকে এক পুরুষ যাত্রী জাপটে ধরে ফাউন্টেন প্যান দিয়ে জিম্মি করার পর জরুরি অবতরণে বাধ্য হয়েছে একটি ফ্লাইট। এয়ার চায়নার ফ্লাইট হুনান প্রদেশের রাজধানী ছাংশা থেকে বেইজিংয়ের উদ্দেশে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
ফ্লাইটটিতে হঠাৎ নারী অ্যাটেনডেন্টকে জাপটে ধরে তার ঘাড়ের কাছে কলম ধরে তাকে জিম্মি করে ফেলেন ওই যাত্রী।
চীনের সিভিল অ্যাভিয়েশন অথরিটি জানায়, এমন পরিস্থিতিতে ফ্লাইটটিকে ঝেংজোউ শহরে জরুরি অবতরণ করা হয়৷
তাৎক্ষণিকভাবে দেয়া সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, এয়ার চায়না ফ্লাইটটির নম্বর ছিল ১৩৫০৷ জিম্মিকারী ব্যক্তিকে চিহ্নিত করা যায়নি৷ এতে কেউ আহত হননি৷
এদিকে চীনের জনপ্রিয় ইউটিউব চ্যানেল সাংহাইলিস্টে ঘটনার ভিডিও প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, সেই ব্যক্তি বিমানের কোনো একটি দেয়ালের পাশে হেলান দিয়ে সেই ফ্লাইট অ্যাটেনডেন্টের গলায় হাত পেঁচিয়ে বসে আছেন৷ তার আরেক হাতে ফাউন্টেন পেন৷ ওই পুরুষ যাত্রী চিৎকার করছেন৷ যাত্রীদের অনেকেই ঘটনার নিয়ন্ত্রণ নিতে গিয়ে ব্যর্থ হচ্ছেন৷ পরে বিমানের ককপিটের জানালা দিয়ে সশস্ত্র পুলিশ ঢোকে৷ তারা অন্য যাত্রীদের সহায়তায় ওই যাত্রীকে পাকড়াও করে অ্যাটেনডেন্টকে উদ্ধার করেন৷
এ ঘটনায় ওই নারী অ্যাটেনডেন্ট শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ না হলেও মানসিক ধাক্কা খেয়েছেন বলে মনে হচ্ছে৷ কিছু চীনা গণমাধ্যম জানিয়েছে, অভিযুক্ত যাত্রী আসলে মানসিক রোগী৷ তাই তিনি এমন অস্বাভাবিক আচরণ করেছেন৷
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











