জিল্লুর রহমান পর্বতের মতো অটল থাকতে শিখিয়েছেন
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫২ এএম, ২১ মার্চ ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান দুঃসময়ে পর্বতের মতো অটল থাকতে শিখিয়েছেন।
তিনি বলেন, ‘প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ছিলেন নির্লোভ, মিষ্টভাষী ও কর্মীবান্ধব সংগঠক। তিনি আমাদের কাছে এখনো অনুকরণীয়। নতুন প্রজন্মের কাছেও তার কর্ম ও জীবন তুলে ধরতে হবে।’
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এই আলোচনা সভার আয়োজন করে মো. জিল্লুর রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটি।
কমিটির সভাপতি এম এ করিমের সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন মশিউর আহমেদ’র সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এডভোকেট বলরাম পোদ্দার।
মতিয়া চৌধুরী বলেন, ‘জিল্লুর ভাই কম কথা বললেও কাজের কথা একটিও বাদ দিতেন না। ১/১১ সময়ে যখন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সুধাসদন থেকে গ্রেপ্তার করা হয়, তখন জিল্লুর ভাই ছিলেন হাইকোর্টে আমাদের একমাত্র ভরসা।’
তিনি বলেন, নেত্রীকে গ্রেপ্তার করার দিন সারারাত টিভির সামনে বসেছিলাম। কী করা যায়, তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছি। পরদিন সকালে নেত্রীকে যখন কোর্টে নেয়া হয়, তখন কোর্ট এলাকা লোকে লোকারণ্য ছিল। পরে আদালত যখন তাকে কারাগারে রাখার আদেশ দেন তখন তিনি জিল্লুর রহমানকে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেন। আইভি শূন্য জীবনেও তিনি দলের জন্য নিরলসভাবে পরিশ্রম করে গেছেন।
সংসদ উপনেতা বলেন, জিল্লুর রহমান যেকোনো সময়ে যেকোনো সংকটে দায়িত্ব নিতে পটু ছিলেন। কারণ তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি পোড় খাওয়া রাজনীতিবিদ ছিলেন বলেই আজ তার সম্পর্কে এতো কথা বলছি। এখনো প্রধানমন্ত্রী প্রায়ই মিটিংয়ে বলেন, জিল্লুর চাচা বেঁচে থাকলে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে পারতেন।
সূত্র: বাসস
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য




