জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৯ এএম, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বুধবার (৮ অক্টোবর) রাতে জিয়ারত করেছেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গুলশানের বাসা থেকে রাতে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশে রওনা দেন তিনি।
সমাধিস্থলে পৌঁছে গাড়িতে বসে দোয়া করেন এবং কিছুক্ষণ অবস্থান শেষে বাসার উদ্দেশে ফিরে যান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ১১টার দিকে বেগম খালেদা জিয়া মাজারে পৌঁছান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিএনপির একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, খালেদা জিয়ার মাজার জিয়ারতের ঘটনাটি ছিল একেবারেই আকস্মিক। ঠিক কী কারণে তিনি হঠাৎ মাজারে গেছেন, সেটি স্পষ্ট নয়।
দলের এক কেন্দ্রীয় প্রভাবশালী নেতা বলেন, ‘স্বামীর মাজার জিয়ারত করা অস্বাভাবিক কিছু নয়।’
অন্য এক নেতা জানান, ‘মুক্তির পর তিনি একবারও যাননি, তাই হঠাৎ আজ যাওয়া কিছুটা বিস্ময়কর। সম্ভবত ব্যক্তিগত ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত।’
খালেদা জিয়ার সঙ্গে মাজারে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে সর্বশেষ খালেদা জিয়া তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছিলেন।
এদিকে খালেদা জিয়ার মাজার জিয়ারতকে কেন্দ্র করে বুধবার রাতে চন্দ্রিমা উদ্যানে ছাত্রদল ও যুবদলের অসংখ্য নেতাকর্মী সমবেত হন।
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস