জীবনে সুখী হতে চাইলে যে কাজগুলো করবেন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ এএম, ৩১ অক্টোবর ২০২২ সোমবার
ফাইল ছবি
মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মানুষের মনে কোন ভাবনাগুলো আসে? অনুতাপ? অনুশোচনা? নাকি সুন্দর একটি জীবনের জন্য সুখ ও কৃতজ্ঞতা? মৃত্যুর আগে আগে হয়তো মানুষ তার পুরো জীবনটাকে এক নজরে দেখতে পায়। কয়েক মুহূর্তের জন্য সে জীবনের দৃশ্যগুলো চোখের সামনে দেখতে পায়। জীবনের সমস্ত অর্জন ও ঘটনা সে তার চোখের সামনে দেখতে পায়। স্বল্প সময়ের এই জীবনে নিজেকে ভালো রাখার বিকল্প নেই। নিজেকে সুখী দেখতে চাইলে করতে হবে কিছু কাজ। চলুন জেনে নেওয়া যাক-
কৃতজ্ঞ থাকুন
জীবন যত কঠিনই মনে হোক না কেন, মাথার ওপর ছাদ ও পরার মতো পোশাক থাকলে, একটি আশ্রয় ও খাওয়ার মতো খাবার থাকলে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবেন না। জীবন আপনাকে অনেক অপ্রত্যাশিত মোড়ে দাঁড় করিয়ে দিতে পারে, আঘাত এবং আতঙ্ক আসতে পারে, কিন্তু হতাশ হবেন না। ঠিক সেই সময়ে আপনি ভেবে দেখবেন জীবন আপনাকে ইতিবাচক অনেককিছুও দিয়েছে। সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন।
স্মৃতি ধরে রাখুন, সম্পদ নয়
এই মুহূর্তে মূল্যবান কিন্তু ভবিষ্যতে তা নাও মনে হতে পারে এমন কোনো জিনিস জমা করবেন না। বরং সেসব স্মৃতিই জমা করুন যেগুলো আপনাকে সুখী করবে এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। প্রতিটি মুহূর্ত অনুভব করুন এবং প্রতিটি স্মৃতিকে বিশেষ ঘটনা হিসেবে মনে করুন। পরবর্তীতে সেসব স্মৃতি আপনাকে সুখী করবে।
প্রিয়জনের ভালোবাসাই সবকিছু
যখন কেউ তার প্রিয়জনকে হাসপাতালে দেখতে যায়, সঙ্গে করে তারা ভালোবাসা, স্বস্তি ও প্রশান্তিও নিয়ে আসে। তাই জীবনে সবচেয়ে দামী প্রাপ্তিগুলোর মধ্যে একটি হলো প্রিয়জনের ভালোবাসা। আপনার বিশাল বাড়ি, গাড়ি, সম্পত্তি শেষ পর্যন্ত আপনার সঙ্গে যাবে না। কেবল প্রিয়জনের ভালোবাসাটুকুই শেষ পর্যন্ত পাশে থাকবে।
অন্যরা কী ভাবছে তা নিয়ে ভাববেন না
বেশিরভাগ মানুষই অন্যরা কী ভাবছে সেই ভয়ে সারা জীবন পার করে দেয়। এই ভয়কে উপেক্ষা করতে পারলেই জীবনে সুখী হওয়া সম্ভব। অন্যদের ভাবনা নিয়ে আপনি যদি চিন্তিত থাকেন তবে সেটিই বরং একটি চিন্তার বিষয়। মানুষের ভাবনা আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন না। তাই নিজের কাজ করে যান। তারা কী ভাবছে তা মাথা থেকে ঝেড়ে ফেলুন।
পরিবারকে সময় দিন
কাজ ও ক্যারিয়ারের দিকে মনোযোগী হওয়া অবশ্যই ভালো তবে এসবকিছু আপনার প্রিয়জনের চেয়ে দামি নয়। তাই সমস্ত ব্যস্ততা কাজের পেছনেই শেষ করবেন না। প্রিয়জনের জন্যও কিছু সময় রাখুন। একসঙ্গে ভালো কিছু সময় কাটান কারণ জীবনের সবকিছুই অনিশ্চিত।
নিজের চাওয়াকে প্রাধান্য দিন
নিজের আকাঙ্ক্ষাগুলো পূরণ করার জন্য জীবন খুবই ছোট। তাই নিজের কাজগুলো সম্পন্ন করুন। অন্যরা কী বলছে তা না শুনে বরং নিজের হৃদয়ের কথা শুনুন। হতে পারে তা ক্যারিয়ার বিষয়ক কিছু অথবা চাকরি পরিবর্তন করা, হতে পারে একা ঘুরতে চলে যাওয়া। আপনার মন কী বলছে? সেটিই করুন!
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








