ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৫:২৯:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

জুন মাসেই উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা সেতু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ১৯ মে ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পদ্মা সেতু উদ্বোধনের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। জুন মাসের শেষের দিকে এই সেতু উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে পদ্মা সেতু উদ্বোধনের বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, শেষ সপ্তাহের আগেই সেতু যান চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে। পদ্মা সেতু নিয়ে মন্ত্রিসভার বৈঠকে কথা হয়েছে এবং আজকে যেটা আলোচনা হয়েছে, আমরা মনে হচ্ছে প্রধানমন্ত্রী নিজেই কিছু দিনের মধ্যে জিনিসটা ক্লিয়ার করবেন।