জুলাই থেকে শুক্রবারও চলবে মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ১৪ মে ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
দেশে নতুন আধুনিক গণপরিবহন মেট্রোরেল। সাধারণ মানুষের সঙ্গে এর পরিচয় এবং ব্যবহারে অভ্যস্ত করতে ধাপে ধাপে চালু করা হয় বিভিন্ন স্টেশন। যাত্রী চাহিদার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে সময়ও বাড়ানো হয়। বর্তমানে মেট্রোরেল সকাল থেকে রাত পর্যন্ত চলাচল করছে। তবে এটি সাপ্তাহে ছয় দিন। শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ। সম্প্রতি ছুটির দিনও মেট্রোরেল সুবিধা পেতে চান যাত্রীরা। এ কারণে শুক্রবার মেট্রোরেল চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, আগামী জুলাই থেকে অন্যান্য দিনের মতো শুক্রবারও মেট্রোরেল চলাচলের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির যুগ্ম সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘এ বিষয়ে আমার কোনও ধারণা নেই। হয়তো কয়েক দিন পর আমাদের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক স্যার সংবাদ সম্মেলন করে জানাবেন– যদি এ রকম কোনও সিদ্ধান্ত হয়।’
এদিকে, যাত্রীর চাপ বাড়ায় সকাল-সন্ধ্যা পিক আওয়ারের হেডওয়ে সময় (দুই ট্রেনের মধ্যবর্তী অপেক্ষমাণ সময়) কমানো হবে বলে জানা গেছে। এটি জুনে কার্যকর হতে পারে। এ ক্ষেত্রে হেডওয়ে সময় কমিয়ে ৫ মিনিট করা হতে পারে, বর্তমানে ৮ মিনিট রয়েছে।
এ দিকে মেট্রোরেলের জনবল বাড়াতে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি দেবে ডিএমটিসিএল। তবে এ ক্ষেত্রে স্থায়ী নয়, চুক্তিভিত্তিক নিয়োগ হতে পারে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











