জুলাইয়ে দেশে বন্যা হতে পারে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৭ পিএম, ৩ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে জুলাই মাসে দেশের মধ্যাঞ্চলসহ উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল ও পার্বত্য অববাহিকায় বন্যা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রদানের জন্য রোববার (২ জুলাই) বিশেষজ্ঞ কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।
বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ও আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।
আজিজুর রহমান জানান, জুলাই মাসে মৌসুমী ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং মধ্যাঞ্চলের কতিপয় স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অপরদিকে দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কতিপয় স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, জুলাই মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে এক থেকে দুইটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বিজলিসহ মাঝারি ধরনের বজ্র ঝড় হতে পারে। এছাড়া সারাদেশে তিন থেকে পাঁচ দিন বিজলিসহ হালকা বজ্র ঝড় হতে পারে।
আবহাওয়া অফিস বলছে, দেশে বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষায় কিছুটা বেশি থাকতে পারে।
বৃষ্টিপাতের তথ্য দিয়ে আবহাওয়া অফিস জানায়, জুন মাসে সারাদেশে স্বাভাবিক থেকে কম বৃষ্টিপাত হয়েছে। তবে সিলেট ও রংপুর বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং ঢাকা বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ৮ জুন দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) কক্সাবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হয়। ১২ জুন তা সারাদেশে বিস্তার লাভ করে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ৬, ৮, ১১ ১৪-২০ ২৬ ও ২৮-৩০ জুন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, রংপুর এবং খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়। এ সময় এ মাসের দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাত ২৩০ মিলিমিটার তেতুলিয়ায় জোন রেকর্ড করা হয় ২২ জুন।
জুনে তাপপ্রবাহের তথ্যে জানানো হয়, ১-৬ জুন বিচ্ছিন্নভাবে দেশে মাঝারি থেকে তীব্র এবং১৭, ১৮, ২০-২৩ ও ২৫, ২৬ পর্যন্ত মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যায়। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রাজশাহীতে ৭ জুন। এ মাসে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি এবং ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। সারাদেশে গড় তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











