ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ০:১২:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

জেএসসি ও জেডিসি পরীক্ষা আজ শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:১৭ পিএম, ৪ নভেম্বর ২০১৭ শনিবার

চলতি সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আজ বুধবার থেকে শুরু হয়েছে। এ বছর দুইটি পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেশি।


শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর দেশব্যাপী ২ হাজার ৮শ’ ৩৪টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


এ বছর ২৮ হাজার ৬শ’ ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮শ’ ২০ জন পরীক্ষার্থী এ দু’টি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এরমধ্যে ১১ লাখ ৪৪ হাজার ৭শ’ ৭৮ জন ছাত্র এবং ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন ছাত্রী রয়েছে।


এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ২ শ’ ৬৪ জন বেড়েছে। পাশাপাশি, গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যাও ৫৬ হাজার ৪৫ জন বৃদ্ধি পেয়েছে। এজন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও ১শ’টি বাড়ানো হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১শ’ ৩৩টি।


এ বছর জেএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৬ হাজার ২শ’ ১২ জন এবং জেডিসি পরীক্ষায় ১৪ হাজার ৩শ’ ৬৭ জন।


শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বছর বাংলাদেশের বাইরে সৌদি আরব, লিবিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও ওমানের মোট ৯টি কেন্দ্রে ৬শ’ ৫৯ জন পরীক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশে নিচ্ছে।