জেএসসি-জেডিসি: শতভাগ পাস ৫২৪৩, ফেল ৩৩ প্রতিষ্ঠানে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৪৭৪টি বেড়েছে। অপরদিকে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ১০টি কমেছে।
এবার পাঁচ হাজার ২৪৩টি স্কুল ও মাদরাসার সবাই পাস করেছে। অপরদিকে ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। গত বছর শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল চার হাজার ৭৬৯টি এবং শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪৩টি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এবার ২৯ হাজার ২৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয়।
সংবাদ সম্মেলনে সরবরাহ করা ফলাফলের সার-সংক্ষেপ পর্যালোচনা করে দেখা গেছে, ঢাকা বোর্ডে ৩২৭, রাজশাহীতে ৮২০, কুমিল্লায় ২৩৯, যশোরে ৪৯৬, চট্টগ্রামে ১০২, বরিশালে ৭৮৩, সিলেটে ১৭৬, দিনাজপুরে ২৮৪ ও ময়মনসিংহ বোর্ডে ১৭৩টি শতভাগ পাস স্কুল রয়েছে।
মাদরাসা শিক্ষাবোর্ডে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা এক হাজার ৮৪৩টি, গত বছর এ সংখ্যা ছিল এক হাজার ৭২৭টি।
অপরদিকে ঢাকা বোর্ডে ২, রাজশাহীতে ২, দিনাজপুরে ৯ ও ময়মনসিংহ বোর্ডে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
এছাড়া কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও সিলেট বোর্ডে কোনো শূন্য পাস স্কুল নেই। তবে এক্ষেত্রে বরিশাল বোর্ডের কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
মাদরাসা বোর্ডের ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি। গত বছর এ সংখ্যা ছিল ২৩টি।
এবার জেএসসি ও জেডিসিতে গড় পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। এর মধ্যে পাসের হার জেএসসিতে ৮৭ দশমিক ৫৮ শতাংশ ও জেডিসিতে ৮৯ দশমিক ৭৭ শতাংশ।
-জেডসি
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও




