জেনে নিন আজকের কাঁচাবাজারে জিনিসপত্রের দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৩০ আগস্ট ২০২৫ শনিবার
ছবি: সংগ্রহিত।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সবজির বাজারে লাগামহীন ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। দাম বেড়েছে প্রতিটি জিনিসের। গত কয়েক সপ্তাহ ধরেই বাজারে গেলে ক্রেতাদের মুখে একটাই অভিযোগ— বাজারে দামে আগুন।
জেনে নিন বাজারে আজকের পন্যের দাম।
শাক-সবজি:
যে কোনো শাক ৩০ থেকে ৪০ টাকা প্রতি মুঠো। এক কেজি করলা ও বরবটি ১০০ টাকা বিক্রি হয়েছে। বেগুনের দাম আরও বাড়তি। বাজারভেদে গোল বেগুন ১২০ থেকে ১৪০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। লম্বা বেগুনের কেজি ৮০ থেকে ৯০ টাকা। ঢেঁড়সের কেজি ৮০ টাকা। ঝিঙা, ধুন্দল, চিচিঙ্গা, কাঁকরোল ও পটোলের কেজি ৮০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে কচুর লতি। শশার কেজিও ৮০ টাকা। টমেটোর কেজি এখন ১৮০ টাকা। লাউয়ের পিস ৭০ টাকা এবং চালকুমড়ার পিস ৬০ টাকার নিচে মিলছে না। কমের মধ্যে পেঁপের কেজি ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা এবং কাঁচাকলার হালি ৫০ টাকা বিক্রি হচ্ছে। আর কাঁচামরিচের কেজি এখন ২৪০ থেকে ২৮০ টাকা বিক্রি হচ্ছে।
মাংস: ব্রয়লার মুরগি কেজি প্রতি ২০–৩০ টাকা বেড়ে ১৮০–২১০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি কেজিতে এখন ২৯০–৩২০ টাকা, দেশি মুরগি ৬৫০ টাকার ওপরে। এছাড়া আজ শনিবার বাজারে গরুর মাংস কেজি ৭৫০–৭৬০ টাকায় এবং খাসির মাংস কেজি ১,১০০–১,১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজার: বাইলা মাছ কেজি ৮৫০ টাকা, ট্যাংরা ৮০০, চিংড়ি ১,০০০, পাবদা ৪০০, তেলাপিয়া ২৫০ এবং পাঙাস ২০০–২৩৫ টাকায় বিক্রি হচ্ছে। গত মাসে বাইলা ছিল ৭৫০, টেংরা ৭৫০, পাবদা ৩৫০, চিংড়ি ৯০০, তেলাপিয়া ২১০–২২০, আর পাঙাস ১৮০–১৯০ টাকা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








