জেনে নিন কলা খাওয়ার যত রকম উপকারিতা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৭ আগস্ট ২০২৫ রবিবার
প্রতীকী ছবি।
কলা পুষ্টিগুণে ভরপুর একটি ফল। হজমের সমস্যার জন্য কলা খাওয়া ভালো বলে মনে করা হয়। এতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন বি৬ এবং পটাশিয়াম রয়েছে। কলা শর্করা এবং শক্তিতে ভরপুর।
ব্যায়াম করার আগে বা সকালের নাশতায় কলা খাওয়া সবচেয়ে ভালো বিকল্প। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি প্রতিদিন কতগুলি কলা খাচ্ছেন। কলাতে পটাসিয়াম, ফাইবার, ভিটামিন বি৬, সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যারোটিনয়েড এবং ফ্ল্যাভোনয়েডের মতো ফাইটোকেমিক্যাল আছে যা পাওয়ার হাউসের মতো কাজ করে। নিয়মিত কলা খেলে আরও যেসব স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়-
হৃদরোগের ঝুঁকি কমায়: হজমশক্তির উন্নতির পাশাপাশি কলা হৃদরোগের ঝুঁকিও কমায়। এতে প্রচুর পটাশিয়াম রয়েছে। কলা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করে। 'আমেরিকান সোসাইটি ফর ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন'-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি ২৭ শতাংশ কমাতে পারে। 'জার্নাল নিউট্রিয়েন্টস'-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, কলায় থাকা ফাইবার ওজন কমাতে সাহায্য করে। কারণ এটি দীর্ঘ সময়ের জন্য পেট ভর্তি রাখতে ভূমিকা রাখে।
মাইগ্রেন: কলা যদি সঠিকভাবে খোসা ছাড়া না হয়, তাহলে টাইরামিন নামক একটি উপাদান থাকে, যা মাইগ্রেন বাড়ায়। হেলথ বিষয়ক ওয়েবসাইট ওয়েবএমডি অনুসারে, আমাদের শরীরের অভ্যন্তরে, মনোমাইন অক্সিডেস নামক একটি এনজাইম রয়েছে যা টাইরামিনের মতো মনোমাইনগুলিকে ভেঙে দেয়। এই এনজাইম টাইরামাইন মোকাবেলা করতে সাহায্য করে। এ কারণে আপনি যদি মাইগ্রেনে ভোগেন এবং আপনার শরীরে পর্যাপ্ত এমএও না থাকে, তাহলে টাইরামিন-সমৃদ্ধ খাবার খেলে আপনার মাথাব্যথা হতে পারে।
ওজন বৃদ্ধি : পরিমিত পরিমাণে কলা আপনার স্বাস্থ্য এবং ওজন কমানোর জন্য ভালো। কলা ক্যালোরি সমৃদ্ধ বলে মনে করা হয়। এ কারণে এটি ক্ষুধা দূর করতে সাহায্য করে। একই সঙ্গে এটি ওজন বৃদ্ধিরও একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। আপনার দিনে কতটা কলা খাওয়া উচিত বা খাওয়া উচিত নয় তার কোনও নির্দিষ্ট সংখ্যা নেই, তবে প্রতিদিন ১-২ টি কলা শরীরের জন্য যথেষ্ট বলে মনে করা হয়।
কলায় দ্রবণীয় ফাইবার, ফ্রুক্টোজ, বেশি কার্বোহাইড্রেট এবং কম পরিমাণে পানি থাকে। এ কারণে কলা বেশি পরিমাণে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। আবার অনেক বেশি কলা খেলে ঘুমের সমস্যা হতে পারে। কলায় ট্রিপটোফ্যান নামক উপাদানের কারণে এমনটি হয়। এটি একটি অ্যামিনো অ্যাসিড যা শরীর প্রোটিন এবং সেরোটোনিনের মতো গুরুত্বপূর্ণ অণু তৈরি করতে ব্যবহার করে। কলায় থাকা ভিটামিন বি৬ মুড ঠিক করে এবং ঘুমের সমস্যা তৈরি করে।
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







