জেনে নিন বুস্টার ডোজ কারা কীভাবে পাবেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
আজ রবিবার (১৯ ডিসেম্বর) থেকে করোনাভাইরাস নিয়ন্ত্রণে করোনা টিকার বুস্টার ডোজ প্রদান শুরু হচ্ছে। বুস্টার ডোজের জন্য ফের নিবন্ধন করা লাগবে না। পূর্বের নিবন্ধন থেকেই ডাক পড়বে এই ডোজের জন্য। প্রথমে এ টিকা পাবেন সম্মুখসারির ব্যক্তিরা (চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও ষাটোর্ধ্ব ব্যক্তি)। এরপর ধাপে ধাপে অন্যরা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, যারা টিকার দুই ডোজ নিয়েছে, পর্যাক্রমে তারা বুস্টার ডোজ পাবে। এ জন্য পুনরায় সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে না।
আজ (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) মিলনায়তনে ‘বুস্টার ডোজ প্রদান কার্যক্রম’-এর উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সুরক্ষা অ্যাপে ইতোমধ্যে নিবন্ধনধারীদের তথ্য রয়েছে। টিকাগ্রহীতাদের জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর রয়েছে অ্যাপে। এ ক্ষেত্রে যারা বুস্টার ডোজ পাবে, তাদের কোথায় কবে আসতে হবে, সেটি এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
যারা ইতোমধ্যে সিনোফার্ম, অ্যাস্ট্রজেনেকা, মডার্নাসহ অন্য টিকা নিয়েছে, তারা ফাইজারের বুস্টার ডোজ নিতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন গতকাল বলেন, ‘ফাইজারের বুস্টার ডোজ নিলে কোনো সমস্যা হবে না। বরং অন্য টিকা যারা নিয়েছে, ফাইজারের বুস্টার তাদের জন্য আরো ভালো কাজে দেবে।’
গতকাল (১৮ ডসেম্বর) এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ফাইজারের ৬০ লাখ টিকা রয়েছে। সামনের মাসে আরো ২ কোটি টিকা আসবে। দেশের প্রায় ৭ কোটি মানুষকে টিকার প্রথম ডোজ ও প্রায় সাড়ে ৪ কোটি মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এরই মধ্যে ৩০ শতাংশ মানুষকে দুই ডোজ করে টিকা দেওয়া হয়েছে।
জাহিদ মালেক ওই অনুষ্ঠানে আরও বলেন, দেশে ওমিক্রনের সংক্রমণ নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিদেশফেরত ব্যক্তিদের দেশে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে করোনা টেস্ট করে আসতে নির্দেশনা দেওয়া হয়েছে।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ




