জেলা মহিলা লীগের কাউন্সিলকে ঘিরে সরগড়ম কুড়িগ্রাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ মহিলা লীগের কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে সরগড়ম গোটা জেলা। আগামী ২৬ অক্টোবর কাউন্সিলকে ঘিরে আগ্রহ সৃষ্টি হয়েছে সবার মধ্যেই। কে হচ্ছেন পরবর্তী সভাপতি আর কে বা নির্বাচিত হতে যাচ্ছেন সাধারণ সম্পাদক।
গুরুত্বপূর্ণ এই দুটি পদ নিয়ে দলের মধ্যেও তৈরি হয়েছে সূক্ষ্ম বিভাজন। যদিও নেতৃবৃন্দ সেটি স্বীকার করছেন না। তারা বলছেন, দলের জন্য যারা নিবেদিত প্রাণ, দীর্ঘদিন ধরে কাজ করছেন, এমন যোগ্যতাসম্পন্নদের কাঁধে দায়িত্ব অর্পণ করা হবে।
তবে হঠাৎ করেই হ্যাভিওয়েট পরিবার ও সরকারি প্রতিষ্ঠানে চাকরিরতদের প্রার্থী হওয়ায় সর্বত্র আলোচনা-সমালোচনা চলছে জোড়েসোরে।
জেলা আওয়ামী লীগ ও জেলা মহিলা লীগের একাধিক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন জেলা ও কেন্দ্রীয় মহিলা লীগের সাথে যোগাযোগ রক্ষা করছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা জানান।
সভাপতি পদে ইতোমধ্যে মাঠে নেমেছেন সাবেক মহিলা সংরক্ষিত আসনের এমপি ও বর্তমান সভাপতি আহম্মেদ নাজনীন সুলতানা নাজলী, জেলা যুব মহিলা লীগের সভাপতি মারশাদ আক্তার খুকি এবং নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা মজিবর রহমান বীরবলের পূত্রবধূ মনিরা ইসলাম।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে মাঠ চষে বেড়াচ্ছেন সুরাইয়া বেগম জাকির, খাদিজা সুলতানা কেয়া, ফাল্গুনী তরফদার ও ফারহানা ইয়াছমীন মিমি।
জানা গেছে, সভাপতি পদে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে হেভিওয়েট প্রার্থী আহম্মেদ নাজনীন সুলতানার স্বামী কুড়িগ্রাম সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। অপর প্রার্থী মারশাদ আক্তার খুকি ঢাকা প্রবাসী। তিনি চিলমারীর পূত্রবধূ। স্বামী কাস্টমস কর্মকর্তাকে নিয়ে ঢাকার উত্তরায় স্থায়ীভাবে বসবাস করছেন। কেন্দ্রীয় প্রোগ্রাম হলে তিনি দলবলসহ কুড়িগ্রামে এসে আবার ফিরে যান। জেলায় অবস্থান না করলেও নেতৃবৃন্দের সাথে তার যোগাযোগ রয়েছে।
অপর প্রার্থী মনিরা ইসলাম একজন গৃহিণী। রাজনীতির সাথে তেমন কোন সংশ্রব নেই। তিনি এবার প্রার্থী হয়ে সবার দৃষ্টি কেড়েছেন।
এদিকে, সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে আলোচনায় এসেছেন বর্তমান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপির সহধর্মিনী সুরাইয়া বেগম জাকির। তিনি রৌমারী উপজেলা মহিলা লীগের সভাপতি এবং তিনি সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা হিসেবে রৌমারীতে কর্মরত আছেন।
অপর প্রার্থী খাদিজা সুলতানা কেয়া নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মনিয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ফাল্গনী তরফদার জেলা আওয়ামী লীগের সদস্য তিনি এবার সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। এদের মধ্যে কনিষ্ঠজন বীর মুক্তিযোদ্ধার সন্তান ফারহানা ইয়াছমীন মিমি পৌর মহিলা আওয়ামী লীগের আহবায়ক এবং সাবেক যুব মহিলা লীগ ও ছাত্রলীগ নেত্রী।
এমন পরিস্থিতিতে চারজন সাধারণ সম্পাদক পদে আগ্রহী হওয়ায় চলছে নানান গুঞ্জন।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু জানান, জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবেভাবে কাজ করছে। আমাদের মধ্যে কোন বিভেদ নেই। জেলা মহিলা লীগের নেতৃত্ব নির্বাচনে দলের জন্য যারা নিবেদিত প্রাণ, দীর্ঘদিন ধরে কাজ করছেন, এমন যোগ্যতাসম্পন্নদের কাঁধে দায়িত্ব অর্পণ করা হবে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া


