জেলেনস্কির সাক্ষাৎকার নেওয়ায় রাশিয়ার গণমাধ্যম বন্ধ!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৪ এএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ইউক্রেনে রুশ সেনারা সামরিক অভিযান চালাচ্ছে। সেই আগ্রাসন ঠেকাতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা।
যুদ্ধে বেসামরিক মানুষরাও অংশ নিয়েছেন।
ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর দেশটির সাংবাদিকরা অভূতপূর্ব চাপের মধ্যে পড়েছেন। নতুন কঠোর গণমাধ্যম আইনের কারণে বিদেশি অনেক সংবাদমাধ্যম সেখান থেকে কার্যক্রম প্রত্যাহার করেছে।
রাশিয়ার সর্বশেষ স্বাধীন গণমাধ্যম ‘নোভায়া গাজেতা’র পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ শেষ না হওয়া পর্যন্ত তাদের অনলাইন কার্যক্রম ও ছাপা সংস্করণ প্রকাশ বন্ধ রাখা হবে।
নোভায়া গাজেতা কর্তৃপক্ষ সোমবার জানায়, রাশিয়ার রাষ্ট্রীয় গণযোগাযোগ বিষয়ক নজরদারি প্রতিষ্ঠান রসকমনাদোজর এদিন দ্বিতীয়বারের মতো তাদের সতর্কবার্তা দিয়েছে। প্রতিষ্ঠানটি গত ২২ মার্চ প্রথম সতর্কবার্তা পায়। ওইদিন এর প্রধান সম্পাদক দিমিত্রি মুরাতভ ঘোষণা দিয়েছিলেন, ইউক্রেনীয় শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহ করতে তিনি তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক নিলামে তুলবেন।
রসকমনাদোজর থেকে পরপর দুবার সতর্কতা পাওয়ায় নোভায়া গাজেতা রাষ্ট্রীয় নিবন্ধন হারানোর ঝুঁকিতে ছিল। পত্রিকাটি রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সাক্ষাৎকার নিয়েছিল। কিন্তু তা প্রকাশ করা হয়নি। রসকমনাদোজর সতর্ক করে দিয়ে বলেছে, সাক্ষাৎকারটি প্রকাশ করা হলে ‘ফল ভোগ করতে হবে’।
এদিকে রুশ হামলায় ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। দেশটি ছেড়ে অন্তত ৩৮ লাখ মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
সূত্র: বিবিসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











