জয় বাংলা স্লোগান দেওয়ায় মুক্তিকামী মানুষকে হত্যা করে হানাদাররা
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২২ এএম, ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
জয় বাংলা' বাঙালির মুক্তির শ্লোগান হলেও, ৭৫ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর হত্যাকারীরা তা মুছে ফেলতে চেয়েছিল। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসীরা এই শ্লোগান ধরে রাখতে পেরেছে বলেই আজ এটি স্বীকৃতি পেয়েছে।
সোমবার (১৪ মার্চ) বনানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘জয় বাংলা’ উৎসব অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেছিল জয় বাংলা স্লোগান। দিয়েছিল বিজয়ের অনুপ্রেরণা। পরিণত হয়েছিল বাঙালির মুক্তির শ্লোগানে।
শেখ হাসিনা বলেন, দেশের সকল অর্জনের মূলে থাকা ‘জয় বাংলা’কে তাঁর সরকার জাতীয় শ্লোগান ঘোষণার মাধ্যমে সমগ্র বিশ্বকে এই বার্তাই দিয়েছে যে, বাঙালি মাথা নিচু করে নয় বরং মাথা উঁচু করেই চলবে।
প্রধানমন্ত্রী বলেন, এই ‘জয় বাংলা’ শ্লোগানটা আজ সকলের হয়েছে এবং এই শ্লোগানের মধ্য দিয়ে আমরা এটাই বিশ্বের মানুষের কাছে পৌঁছাতে চাই- আমরা বিজয়ী জাতি, আমরা বিজয় অর্জন করেছি, মাথা নত করে আমরা চলি না, মাথা নত করে চলব না, বিশ্ব দরবারে বাঙালি মাথা উঁচু করেই চলবে।’
২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় শ্লোগান করতে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। মন্ত্রীসভায় অনুমোদনের পর জয় বাংলাকে জাতীয় শ্লোগান হিসেবে ঘোষণার আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়।
জয় বাংলা শ্লোগানের ইতিহাস তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা বলেন, জয় বাংলা শ্লোগান দিতে গিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর জীবন দিতে হয়েছে।
যে শ্লোগান দিয়ে এদেশের মানুষ রক্তের অক্ষরে লিখে গেছে-আমি বিজয় আনতে চাই। বাংলাদেশের জয় হবে। আজকে সেই ‘জয় বাংলা’ আমাদের সকলের, এদেশের মানুষের, বিজয়ী জাতির বাঙালি জাতির, আমাদের মাথা উঁচু করে চলার শ্লোগান এটি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, কাজী নজরুল ইসলামের কবিতা থেকেই বঙ্গবন্ধু এই ‘জয় বাংলা’ স্লোগানটি নিয়েছিলেন।
এই শ্লোগান ধারণে তিনি সকলকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কোনো ত্যাগ যে বৃথা যায় না আজকে সেটাই প্রমাণ হয়েছে।
দেশের অর্থনীতির ভিত আরও মজবুত হবে জানিয়ে তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তন করাই সরকারের লক্ষ্য বলে জানান সরকার প্রধান।
বাংলাদেশকে আর কেউ পিছিয়ে নিতে পারবে না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর











