ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২৩:৩১:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

জয়পুরহাটে নিরাপদ খাদ্য গ্রহণ বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫০ এএম, ২৬ অক্টোবর ২০২১ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জয়পুরহাটে কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থীদের করোনা ভাইরাস সংক্রমণ এড়িয়ে বিদ্যালয়ে যাওয়া ও নিরাপদ খাদ্যগ্রহণ বিষয়ক সেমিনার আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার সেমিনারে বক্তারা বলেছেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য সম্পর্কে অধিক সচেতনতা প্রয়োজন। কালেক্টরেট বালিকা বিদ্যালয়ে আজ মঙ্গলবার  সকালে ওই সেমিনারের আয়োজন করা হয়। 

বক্তারা আরও বলেন, কোভিড-১৯ এর প্রাদুূর্ভাবে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগস্ত হয়েছে। তাদের মানসিক স্বাস্থ্য বৃদ্ধির জন্য ও স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণের প্রতি গুরুত্বারোপ করা হয় সেমিনারে।    

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জয়পুরহাট জেলা কার্যালয় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক। সভাপতিত্ব করেন কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাহাবুব উল আলম।

সেমিনারে ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়া।