জয়পুরহাটে শীতের সবজিতে বাজার সয়লাব
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার
জয়পুরহাট জেলার হাটবাজারগুলোতে শীতের সবজিতে সয়লাব হওয়ায় দামও কমতে শুরু করেছে। আমদানী বেশি হওয়ায় সবজির দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা।
জেলার বিভিন্ন হাটবাজার ঘুরে জানা যায়, শীতের সবজির আমদানী বেশি হওয়ায় বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় অর্ধেকে নেমেছে সবজির দাম। বর্তমান বাজারে ২০ টাকা পিস বাধা ও ফুল কপি ১০/১২ টাকা, ২০ টাকা কেজির মূলা ৮/৯ টাকা, ৪০ টাকা কেজির শিম ২০ থেকে ২৫ টাকা, এক হাজার টাকা কেজির ধনিয়া পাতা এখন ২শ টাকা, ৪০ টাকার বেগুন ১৫/২০ টাকা কেজি, ৪০ টাকা পিস লাউ ১৫/২০ টাকা বিক্রি করতে দেখা যায়, কাঁচা কলা ১০ টাকা হালি, লাল ও সবুজ শাক সহ বিভিন্ন শাক-সবজি ২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। নতুন ধান বাজারে আসা শুরু করায় চালের দামও কিছুটা কমতে শুরু করেছে। নতুন চাল হিসাবে বাজারে স্বর্ণ-৫ বিক্রি হচ্ছে ৩০ টাকা এবং বিআর-৪৯ বিক্রি হচ্ছে ৩৫/৩৬ টাকা কেজি। ধানের ফলন ভাল হওয়ায় এবার চালের দাম কম বলে জানান, আমতলীর পাইকারী চাল বিক্রেতা নজরুল ইসলাম।
মাছুয়া বাজারের পাইকারী পেঁয়াজ বিক্রেতা সাহেব আলী জানান, এক সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজ ২৫ টাকা কেজি ছিল। বুধবার বাজারে সেই পেঁয়াজ ১৫ টাকা পাইকারী বিক্রি করতে দেখা যায়। দেশীয় পেঁয়াজের আমদানী বৃদ্ধি পাওয়ায় বাজারে ভারতীয় পেয়াজের চাহিদাও কমে গেছে। দেশী পেঁয়াজ বর্তমানে ২০ টাকা কেজি খুচরা বিক্রি হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, জেলায় এবার বন্যা বা অতি বৃষ্টিপাত না থাকায় সবজির ফলন ভাল হয়েছে। জেলার কৃষকরা অধিক লাভের আশায় চলতি মৌসুমে বিভিন্ন আগাম জাতের সবজি চাষ করেছেন। জেলায় চলতি ২০১৮-২০১৯ রবি মৌসুমে ৬ হাজার হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে এক লাখ ৩১ হাজার মেট্রিক টন সবজি। ফলে সবজি উৎপাদনে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটের চাহিদা মিটিয়ে বাহিরের জেলায় সরবরাহ করা সম্ভব হয়। ব্যাপক হারে শীতের সবজি বাজারে আসতে শুরু করায় বাজারে দাম কমছে বলে জানান, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক সুধেন্দ্র নাথ রায়।
সূত্র : বাসস
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’











