ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৪:৪৫:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার

জয়ী হয়ে কান্নাভেজা চোখে যা বললেন নিপুণ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চিত্রনায়িকা নিপুণকে সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেছেন।

এর আগে ভোট কেনার অভিযোগ এনে নিপুণ আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের কাছে আবেদন জানান।

চিত্রনায়িকা নিপুণকে জয়ী ঘোষণা করার পর কান্নাভেজা চোখে তিনি বলেন, ‘সত্যের জয় হয়েছে। আমার কাছে অনেক ডকুমেন্টস ছিল। ২৮ তারিখে পীরজাদার কাছে আমি অনেকবার গিয়েছি, সে আমাকে হেল্প করেনি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আর কিছু বলার নেই।’

সোহানুর রহমান সোহান জানান, আগামীকাল বিকেল ৫টায় শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন জায়েদ খান। তার প্রতিদ্বন্দ্বী নিপুণ পান ১৬৩ ভোট। মাত্র ১৩ ভোটে হেরেছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। পরবর্তীতে তিনি জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ আনেন। নানা নাটকীয়তা শেষে বিজয়ীর হাসি হাসছেন নিপুণ।