জয়ের পথে বাইডেন, প্রতারণার অভিযোগ ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগান ও উইসকনসিনে বিজয়ের পরে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন হোয়াইট হাউসের পথে অনেকটা এগিয়ে আছেন। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন ক্ষোভ প্রকাশ করেছেন, তেমনি তার প্রচার শিবিরও ভোট গণনা বন্ধে আইনের আশ্রয় নিয়েছে। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য পাওয়া গেছে।
জাতীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে বাইডেন বলেন, আমি এখনো জয়ের ঘোষণা দিচ্ছি না। কিন্তু ভোট গণনা শেষ হলেই, আমার মনে হচ্ছে, আমি বিজয়ী হবো। এ সময় তার পাশে রানিংমেট কমলা হ্যারিস ছিলেন।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উইসকনসিন ও মিশিগানের এগিয়ে থাকায় সব মিলিয়ে ২৬৪টি ইলেকটোরাল ভোট পেয়ে যান বাইডেন। আর ট্রাম্প পেয়েছেন ২১৪টি।
নাভাদায়ও তিনি সামান্য এগিয়ে আছেন। সেখানকার ছয় ইলেকটোরাল ভোট পেলে বা জর্জিয়া কিংবা পেনসিলভানিয়ায় তুমুল লড়াইয়ের পর বিজয়ী হলেও হোয়াইট হাউসের জন্য দরকার ২৭০ জাদুর সংখ্যায় পৌঁছে যাবেন তিনি। তবে প্রতারণার অভিযোগ তুলে উত্তপ্ত কথার লড়াই শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
কিন্তু বাইডেন প্রশান্তির পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছেন। নেতৃত্বের মেরুকরণ ও মহামারীর আঘাতে গত চার বছরে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিভেদ তৈরি হয়েছে। বুধবার করোনায় আক্রান্তের সংখ্যাও ছিল লাখের কাছাকাছি।
বাইডেন বলেন, বিভিন্ন বিষয়ে বিরোধীদের দৃষ্টিভঙ্গি কতটা কঠিন ও গভীর, তা আমি জানি। এগিয়ে যেতে হলে বিরোধীদের সঙ্গে শত্রুর মতো আচরণ করা বন্ধ করতে হবে। আমরা পরস্পরের শত্রু না। আমাদের বিচ্ছিন্ন করে দিতে এমন যেকোনো কিছুর চেয়ে আমেরিকানরা অনেক বেশি শক্তিশালী।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কে বিজয়ী হবেন, তা জনপ্রিয়তার ভোটে নির্ধারণ করা হয় না। বরং ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে হয়। অর্থাৎ যিনি ২৭০টি ইলেকটোরাল ভোট পাবেন, তিনিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন।
মিশিগানে বাইডেন জয়ী বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। সেখানে তিনি এক লাখ ২০ হাজার ভোটে এগিয়ে। এর আগে উইসকনসিনে নিজের বিজয় দাবি করেন যুক্তরাষ্ট্রের সাবেক এই ভাইস প্রেসিডেন্ট।
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








