ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ১১:১০:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

ঝাঁজ বাড়ছেই, নিয়ন্ত্রণে নেই পেঁয়াজের বাজার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৪ পিএম, ১৫ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পেঁয়াজের বাজার। সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও আবারো শত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি। ব্যবসায়ীদের দাবি সরবরাহ কম আর পচা বলেই দাম বেড়েছে।

অন্যদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি জানায়, বর্তমানে বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। অভিযান না থাকায় বড় ব্যবসায়ীরা সরবরাহ কমিয়ে বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করে দাম বাড়াচ্ছে বলেই মনে করে সংস্থাটি।

রাজধানীর পাইকারি বাজার কারওয়ান বাজারে প্রতি পাল্লা দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে চারশ পঁচাত্তর থেকে পাঁচশ টাকা দরে।

সে হিসেবে পাইকারি বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ৯৬ থেকে একশ পাঁচ টাকা। বার্মিজ পেঁয়াজ ৮৫ টাকা আর মিশরের পেঁয়াজ প্রতি কেজি ৮৪ টাকা। খুচরা বাজারে ভোক্তাদের কেজি প্রতি পেঁয়াজের জন্য পাঁচ থেকে ১০ টাকা বাড়তি গুনতে হচ্ছে।

মিয়ানমার থেকে আমদানি করা বেশিরভাগ পেঁয়াজই পচা, এবার দাম বাড়ানোর পেছনে এমন অজুহাত দাঁড় করাচ্ছেন ব্যবসায়ীরা।

পেঁয়াজের দাম আরেক দফা বাড়ানোয় ক্রেতারা একদিকে যেমন ব্যবসায়ীদের ওপর ক্ষুব্ধ, তেমনি হতাশ বাজার মনিটরিং টিমের কার্যক্রম নিয়ে।

সরকারি বাণিজ্যিক সংস্থা টিসিবি প্রতিদিন রাজধানীতে ৩৫টি ট্রাকে করে পেঁয়াজ বিক্রি করছে। ৬০ থেকে ৬২টি স্পটে প্রতিটি ট্রাকে দিনে এক হাজার কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে তা খোলা বাজারের দামে কোনো প্রভাব ফেলতে পারছে না।

নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে অভিযান পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং এর দাবি সাধারণ ভোক্তাদের।

-জেডসি