ঝিনাইদহে মাইক্রোচাপায় স্কুলছাত্রীসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১০ পিএম, ২৯ মে ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের সদর উপজেলায় মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রীসহ দুজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্কুলছাত্রী তাসলিমা (১৪) পোড়াহাটি গ্রামের আবুল কাশেমের মেয়ে। সে জেলা শহরের বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী এবং একই এলাকার এনামুল (১৮) ঘোড়ামারা গ্রামের মোহন ফকিরের ছেলে।
স্থানীয় ফায়ার স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, ঢাকা থেকে একটি মাইক্রোবাস ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে পোড়াহাটি নামকস্থানে মাইক্রোবাসের সামনের একটি চাকা বাস্ট হয়। এতে মাইক্রোটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে শহরগামী একটি বাইসাইকেল আরোহী এনামুল ও পরে এক স্কুলছাত্রী তাসলিমাকে চাপা দিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়।
এতে গুরুতর আহত স্কুলছাত্রীসহ দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, ঘটনার পর থেকে মাইক্রোবাসচালক পলাতক রয়েছেন। ওই মাইক্রোতে অন্য কোনো যাত্রী ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



