ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ৪:৩৪:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধে আইএলও কনভেনশন অনুসমর্থন করলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৮ পিএম, ২২ মার্চ ২০২২ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধের লক্ষ্যে আইএলও কনভেনশন ১৩৮ অনুসমর্থন করেছে বাংলাদেশ। কাজে যোগ দানের ন্যূনতম বয়স সম্পর্কিত জেনেভায় অনুষ্ঠিত আইএলও কনভেনশন অনুসমর্থন করায় আইএলও’র সব কটি মৌলিক কনভেনশন অনুসমর্থনের মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ।
ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আজ মঙ্গলবার জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও’র সদর দফতরে বাংলাদেশের পক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান তার স্বাক্ষরকৃত অনুসমর্থনপত্র আইএলও’র মহাপরিচালক গাই রাইডারের হাতে তুলে দেন।
এ সময় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, অতিরিক্ত সচিব জেবুন্নেছা করিমসহ মন্ত্রণালয় এবং স্থায়ী মিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুসমর্থন পত্র হস্তান্তর অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, সরকার আইএলও শ্রমমান বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। ইতোমধ্যে জবরদস্তিমূলক শ্রম সংক্রান্ত আইএলও  কনভেনশন, ১৯৩০-এর প্রটোকল-২০১৪ অনুসমর্থন করেছে এবং আজ কনভেনশন ১৩৮ অনুসমর্থনের মাধ্যমে সকল মৌলিক কনভেনশন ও এ সংক্রান্ত প্রটোকল অনুসমর্থন করলো।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি বলেন, ১৯৭২ সালে বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আইএলও’র ৫টি  মৌলিক কনভেনশনসহ ২৯টি দলিলে অনুসমর্থন করেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোভন কর্ম-পরিবেশ নিশ্চিতে বঙ্গবন্ধুর মতোই কর্মস্পৃহা নিয়ে কাজ করে যাচ্ছেন।
প্রতিমন্ত্রী বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা ৮.৭ অনুযায়ী সকল সেক্টর থেকে শিশুশ্রম নিরসন করা হবে। সকল খাত থেকে শিশুশ্রম নিরসনে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। ২০১৩ সালে ১.৭ মিলিয়ন শিশু শ্রমে ছিলো তার মধ্যে ১.২ মিলিয়ন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। সরকার আগের ৩৮টির সাথে আরো পাঁচটি খাতকে শিশুশ্রমের জন্য ঝুঁকিপূর্ণ খাত হিসেবে ঘোষণা করেছে।