ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১২:৫৩:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ঝুম বৃষ্টিতে শুরু ঢাকার সকাল, পূর্বাভাস যা বলছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৮ এএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

গত কয়েকদিনের টানা তাপপ্রবাহের পর বৃষ্টিতে মিলেছে স্বস্তি। গতকাল রোববার (২৬ এপ্রিল) বৃষ্টির পর কমে আসে তাপমাত্রা। আজ সোমবার (২৭ এপ্রিল) সকালও শুরু হয়েছে বৃষ্টিতে। বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিদুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় (৩০-৪০) কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল রোববার (২৬ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৪১ মিলিমিটার।