ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ৭:১০:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক

ঝড়ের পর রাজধানীর বাতাসের মানের উন্নতি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৭ পিএম, ২৭ মে ২০২০ বুধবার

ঝড়ের পর রাজধানীর বাতাসের মানের উন্নতি

ঝড়ের পর রাজধানীর বাতাসের মানের উন্নতি

কালবৈশাখী ঝড়ের হানার পর রাজধানী ঢাকায় বাতাসের মানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আজ বুধবার দুপুর ১২টা ৩২ মিনিটে একিউআই সূচকে এ মহানগরীর স্কোর ছিল ৬৭।

আজ দুপুরে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা উঠে আসে ২৬তম অবস্থানে। যা বাতাসের মানকে ‘গ্রহণযোগ্য’ নির্দেশ করে।

একিউআই সূচকে স্কোর ৫১ থেকে ১০০ হলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেয়া হয়। তবে এ অবস্থায় কিছু মানুষ, বিশেষ করে বায়ু দূষণে যারা সংবেদনশীল তাদের ঝুঁকি থাকতে পারে।

মেক্সিকোর মেক্সিকো সিটি, সৌদি আরবের রিয়াদ ও ভারতের দিল্লি যথাক্রমে ১১৯, ১১৩ এবং ১০৪ স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।

রাজধানী ঢাকায় বুধবার ভোরে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ কালবৈশাখী বয়ে যায়। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৭৮ কিলোমিটার।