টঙ্গীতে বহুতল ভবন থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২০ মার্চ ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গীতে আটতলা ভবন থেকে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গী মধুমিতা এলাকায় এ ঘটনা ঘটে। রোববার সকালে টঙ্গী পূর্ব থানার এসআই তাপস কুমার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
নিহত কামরুন নাহার (৪১), ব্রাহ্মণবাড়িয়ার ছোটহরণ গ্রামের মৃত হাজী আব্দুল গনি মিয়ার মেয়ে।
কামরুন নাহার টঙ্গীর ভরান এলাকায় স্বামী নাজিমুদ্দিনের সঙ্গে বাস করতেন। এ ঘটনায় পুলিশ স্বামী নাজিমুদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, টঙ্গীর ভরান এলাকার জাহাঙ্গীর আলমের আটতলা ভবনের চিলেকোঠায় (ছোট কক্ষ) পরিবারের সঙ্গে বাস করতেন কামরুন নাহার। তিনি ছিলেন একজন মানসিক রোগী ছিলেন।
শনিবার দিবাগত রাতে বারান্দা দিয়ে টয়লেটে যাওয়ার সময় ওই ভবনটি থেকে নীচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেই সঙ্গে মৃত্যুর কারণ জানতে মৃতের স্বামী নাজিমুদ্দিনকে আটক করে থানায় আনা হয়।
স্থানীয় যুবক তানভীর বলেন, ভবন মালিক জাহাঙ্গীর মৃত কামরুন নাহারের বড় ভাই। জাহাঙ্গীর প্রবাসে থাকায় কামরুন নাহার ওই বাড়িটি দেখভাল করতেন। রাতে মৃত্যুর খবর পেয়ে ওই বাড়িতে যাই।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, মৃত কামরুন নাহারের স্বামীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল








