ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৯:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক

টঙ্গীতে লকডাউন ভেঙে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লকডাউনের নিয়ম ভেঙে টঙ্গীতে বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। টঙ্গীর বিসিক এলাকার আলাউদ্দিন অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সোমবার (১৩ এপ্রিল) সকালে কারখানার সামনে এ বিক্ষোভ প্রদর্শন করেন।

কারখানার এক কর্মীসূত্রে জানা যায়, প্রতিমাসেই এ কারখানা থেকে আন্দোলন করে বেতন নিতে হয়। বিসিক এলাকার সব কারখানা মার্চ মাসের বেতন পরিশোধ করে কারখানা বন্ধ করে দিয়েছে। গত ৯ এপ্রিল বেতন দেয়ার কথা ছিল। এদিন আসলে ১৩ এপ্রিল বেতন নেয়ার জন্য আসতে বলা হয়। আজ শ্রমিকরা বেতনের জন্য আসলে বলা হয় ১৬ তারিখে বেতন দেবে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আমিনুল ইসলাম জানান, নির্ধারিত তারিখে শ্রমিকরা বেতনের জন্য এসেছিল। পরে কর্তৃপক্ষ ১৬ এপ্রিল বেতন দেয়ার কথা জানালে শ্রমিকরা ফিরে যান।

এছাড়া বকেয়া বেতনের দাবিতে রাজধানীর উত্তরায় বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সকাল থেকেই তারা উত্তরা তালতলা এলাকায় জড় হন। বেতনের দাবিতে দিতে থাকেন বিভিন্ন স্লোগান।

উত্তর খান থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলালউদ্দিন বলেন, সকাল ১০ টার দিকে কয়েকশ শ্রমিক বেতনের জন্য জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।

স্থানীয়রা জানায়, সকাল থেকেই শ্রমিকরা একে একে জড়ো হতে থাকেন। তারা কারাখানায় গিয়ে মালিকপক্ষের কাছে বেতন চান। কর্তৃপক্ষ বেতন দিতে অপরাগতা প্রকাশ করলে তারা রাস্তায় নামেন।

এদিকে একই দাবিতে মিরপুর এক নম্বরে শ্রমিকরা বিক্ষোভ করছেন বলেও জানা গেছে।

-জেডসি