টলিউড অভিনেত্রী পায়েলের রহস্যজনক মৃত্যু
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:১২ পিএম, ৮ সেপ্টেম্বর ২০১৮ শনিবার
টলিউড অভিনেত্রী পায়েল চক্রবর্তী
ভারতের শিলিগুড়ির একটি হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় টলিউড অভিনেত্রী পায়েল চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে পায়েল চক্রবর্তীর মরদেহ। বুধবার বিকেলে শিলিগুড়ির এয়ারভিউ মোড়ের একটি হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অভিনেত্রী আত্মহত্যা করেছেন।
তবে কী কারণে আত্মহত্যা করলেন এই অভিনেত্রী, সে বিষয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই অনুমান করা হচ্ছে মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেছেন পায়েল।
মঙ্গলবার শিলিগুড়ির একটি হোটেলে এসে উঠেছিলেন পায়েল। কথা ছিল পরের দিনই গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। কিন্তু তা আর হয়নি। বুধবার ওই হোটেল রুম থেকে উদ্ধার করা হয় এই অভিনেত্রীর ঝুলন্ত দেহ।
বুধবার সকালে হোটেল ছেড়ে যাওয়ার কথা বলেছিলেন পায়েল। তার কথামতোই সকাল সাতটা থেকেই তাকে ডাকাডাকি শুরু করেন হোটেলের কর্মীরা। কিন্তু সকাল এগারোটা পর্যন্ত তার দেখা না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েন হোটেলের কর্মচারীরা। বারবার দরজা ধাক্কা দেওয়ার পরও কোন সাড়া না মেলায় তারা খবর দেন শিলিগুড়ি থানায়।
এরপর পুলিশ এসে রুমের দরজা ভেঙে ঘর থেকে উদ্ধার করে পায়েল চক্রবর্তীর ঝুলন্ত মৃতদেহ। কিন্তু ঝুলন্ত অবস্থায় অভিনেত্রীর মৃতদেহ উদ্ধারের পরও কেন তার মৃত্যু নিয়ে রহস্য? মূলত মঙ্গলবার রাতে হোটেল রুম থেকে চিৎকার করে ফোনে কথা বলতে শোনা যায় পায়েলকে। বোঝাই যাচ্ছিলো কারো সাথে রাতভর ঝগড়া করছিলেন তিনি। কিন্তু পুলিশ তাকে দরজা ভেঙে উদ্ধারের পর পায়েলের ফোনটিই নাকি খুজে পাওয়া যায়নি। আর এতেই সন্দেহ দানা বাঁধছে। পায়েলের এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে বর্তমানে চলছে তদন্ত। বিষয়টি আসলে হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম