ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৩:৩৭:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

টাইগার্সদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২২ পিএম, ৩ জুন ২০১৯ সোমবার

আইসিসি ২০১৯ বিশ্বকাপের প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট দল রোববার যুক্তরাজ্যের ওভালে অনুষ্ঠিত খেলায় ২১ রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে।

অভিনন্দন বার্তায় ক্রিকেট প্রেমিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জেতায় বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের সকল সদস্য, ক্রিকেট টিমের সকল কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদেরকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী বলেন, সমগ্র জাতি আজ দলের প্রতিটি সদস্যের তেজস্বীতা ও তাদের অসাধারন নৈপুণ্যতা প্রত্যক্ষ করেছেন।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, বাংলাদেশ ক্রিকেট দল তাদের দলীয় তেজস্বীতা ও দলগত নৈপুন্য অক্ষুন্ন রেখে বিজয়ী হবার মনোভাব ধরে রাখতে সক্ষম হবে।