টাকা নিয়ে গাজা কম দেওয়ায় ৯৯৯-এ ফোন!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার
সোমবার ভোর ৬টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেনের কাছে ফোন আসে জরুরি পুলিশ সেবা ৯৯৯ থেকে। সারা রাত দায়িত্ব পালন শেষে থানায় ফিরেছেন মাত্র। বিশ্রামের সময় তখন।
কল রিসিভ করা পর জানানো হয়, ব্রাহ্মণপাড়া বাজারে এক গাজা ব্যাবসায়ী রয়েছে, তাকে আটক করতে হবে। ফোর্সসহ ছুটে গেলেন আসামি ধরতে। তবে ঘটনাটা যে শেষ পর্যন্ত এমন হতে পারে তা হয়তো কল্পনাও করতে পারেননি তিনি।
ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই স্থানীয় পাইকারি মাদক কারবারী পালিয়ে যায়। তার সঙ্গে মূলত ‘ব্যবসায়িক লেনদেনে’ সমস্যা হয়েছে এক খুচরা মাদক বিক্রেতার, যিনি একজন নারী। পাইকারী ব্যবসায়ী ওই খুচরা ব্যবসায়ী সালমার কাছ থেকে তিন কেজি গাজা সরবরাহের জন্য টাকা নিয়ে দিয়েছেন মাত্র এক কেজি। বাকিটা দিতে গড়িমসি করছেন।
এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করতেই সালমা ৯৯৯ নম্বরে ফোন করেন। ঘটনাস্থলে গিয়ে এসআই জাকির হোসেন সালমাকে (৪০) আটক করেন।
ঘটনার বিবরণে জানা যায়, গাঁজা ব্যাবসায়ী সালমা বেগম থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লায়। স্বামীর নাম জসিম উদ্দিন। প্রকৃত বাড়ি বরিশালের মুলাদীতে। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সীমান্ত এলাকার মাদক ব্যাবসায়ী আব্দুর রহিমের কাছ থেকে গাজা কিনে নিয়ে বিক্রি করেন তিনি ও তার স্বামী।
ঘটনার দিন গত শনিবার সকালে তিন কেজি গাজার জন্য রহিমকে টাকা দেয় সালমা। তিন কেজির টাকা নিয়ে তাকে গাজা দেওয়া হয় এক কেজি। এতে ক্ষিপ্ত সালমার সঙ্গে বাকবিতণ্ডা হয় রহিমের। এক পর্যায়ে জরুরি পুলিশ সেবা ৯৯৯এ ফোন দিয়ে বিস্তারিত জানান সালমা।
পুলিশ কন্ট্রোল রুম থেকে তখনই ব্রাহ্মণপাড়া থানায় জানানো হয় বিষয়টি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কৌশলে সটকে পরে পাইকারি ব্যাবসায়ী রহিম মিয়া। এক কেজি গাঁজাসহ আটক করা হয় সালমা বেগমকে।
এ বিষয়ে এসআই জাকির হোসেন জানান, ‘সালমা ও পলাতক মাদক কারবারী আব্দুল রহিমকে আসামি করে ব্রাম্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা




