ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ০:২৮:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

টাঙ্গাইলে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার

টাঙ্গাইলে ছেলের সামনে মাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে ২ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় আরও ৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেলে ঘাটাইল উপজেলার হামিদপুরে এ ঘটনা ঘটে। আসামিদের গ্রেফতারের দাবিতে শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে কালিহাতির দিকে যায় স্থানীয়রা। এ সময় মিছিলে বাধা দেয় পুলিশ।

একপর্যায়ে তাদের ওপর লাঠিচার্জ করা হয়। বিক্ষুব্ধ জনতাও পাল্টা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোঁড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় আশপাশের দোকানপাট ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫০ রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ।  এ সময় গুলিবিদ্ধ ৬ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ফারুক নামে একজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় শামীম নামে অপরজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তারও মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় পুলিশের ৪ সদস্যও আহত হন।