ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২১:৩০:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

টাঙ্গাইলে রোহিঙ্গা সন্দেহে দুই শিশুসহ এক নারী আটক

টাঙ্গাইল প্রতিনিধি | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৬:৪৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার

মিয়ানমার নিরাপত্তাবাহিনীর নির্যাতন থেকে পালিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ এসে আশ্রয় নিচ্ছে বাংলাদেশে। এদের অনেকেই আবার ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জেলায়। এর মধ্যে আজ বুধবার (২০ সেপ্টেম্বর) টাঙ্গাইলে রোহিঙ্গা সন্দেহে দুই শিশুসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল বাইপাসের রাবনা এলাকার লোকজন দুই শিশুসহ এক নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই শিশুসহ ওই নারীকে থানায় নিয়ে আসে।

সায়েদুর রহমান আরো জানান, জিজ্ঞাসাবাদে ওই নারী জানিয়েছেন শিশুদুটি তাঁর সন্তান। তিনি চট্রগ্রামের রাঙ্গুনিয়া থেকে এসেছেন। ওই নারী আরো জানিয়েছেন তাঁর মানসিক ভারসাম্যহীন স্বামী রবিউল ইসলাম গত কয়েক মাস ধরে নিখোঁজ। তাঁকে খুঁজতে তিনি বের হয়েছেন। তবে টাঙ্গাইল কেন এলেন বা কীভাবে এলেন তা জানাতে পারেননি ওই নারী।

ওসি সায়েদুর রহমান আরো জানিয়েছেন, সকালে জিজ্ঞাসাবাদের সময় ওই নারী একেক সময় একেক তথ্য দিলে পুলিশের সন্দেহ হয়। এ ছাড়া ওই নারী ‘রোহিঙ্গাদের ভাষায়’ কথা বলছিল বলেও জানিয়েছেন ওসি। পরে পুলিশ সন্দেহভাজন হিসেবে দুই শিশুসহ ওই নারীকে আটক করে। 

ওসি আরো জানিয়েছেন, আটককৃত ওই নারী প্রকৃত রোহিঙ্গা কি না, তা যাচাইয়ের জন্য তাদের কক্সবাজারের উখিয়া থানার কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।