টাঙ্গাইলে সুপার ফুড চিয়া সিড আবাদ শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ১৯ মে ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
টাঙ্গাইলে শুরু হয়েছে খাদ্য তালিকায় পুষ্টিগুণের শীর্ষে থাকা চিয়া সিড আবাদ। এ জেলার ভূঞাপুর উপজেলার চরাঞ্চলে এবার পরীক্ষামূলকভাবে এই দামি ফসলটির আবাদ শুরু হয়েছে। প্রথম বছরই ভাল ফলন পেয়েছেন কৃষকরা।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পার্টনার প্রকল্পের আওতায় সেখানে শুরু হয় চিয়া ফসল আবাদ।
জানা যায়, হাজারো ওষুধি গুণে ভরা চিয়া ফসলে রয়েছে খাদ্য আঁশ, প্রোটিন, এন্টি অক্সিডেন্ট, ভিটামিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, ফসফরাস, সেলেনিয়াম, মিনারেলসহ নানা উপাদান। যা মানব দেহের জন্য ক্যানসার, ডায়াবেটিস, হৃদরোগ, কোষ্ঠকাঠিন্য, রক্তের কলোস্টেরল কমানোসহ নানা রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
মহা ঔষধী এই ফসলের আমদানী নির্ভরতা কমানোর লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পার্টনার প্রকল্পের আওতায় মাত্র ১৫ শতাংশ জমিতে এবারই প্রথম চিয়া ফসল আবাদ করেন টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার কৃষক রফিকুল ইসলাম।
সফল এই কৃষক বলেন, প্রকল্পের আওতায় আমাকে দেয়া হয় বীজ ও সারসহ আরো অন্যান্য উপকরণ। চাষ করে প্রথম বছরই বাজিমাত করেছি। ৬০ কেজি চিয়া ফসল পাওয়া গেছে। যার বাজার মূল্য কম করে হলেও ৩০ হাজার টাকা। সব মিলিয়ে আমার খরচ হয়েছে মাত্র ৫ হাজার টাকা।
তিনি আরও বলেন, আগামীতে আরও জমিতে এই ফসল আবাদের পরিকল্পনা রয়েছে। আমার এই নতুন ফসল দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে কৃষকরা আসছেন। লাভজনক চিয়া ফসল আবাদ করতে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট টাঙ্গাইলের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশিকুর রহমান জানান, সরেজমিন গবেষণা বিভাগের তত্ত্বাবধানে টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় চিয়া ফসলের পরীক্ষামূলক আবাদের জন্য দু’জন কৃষককে নির্বাচন করা হয়। এক্ষেত্রে শতভাগ সফল হয়েছেন কৃষকরা। আমদানি নির্ভর এই ফসলটি ব্যাপক হারে আবাদ করা সম্ভব হলে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি বৈদেশিক মূদ্রারও সাশ্রয় হবে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য









